Oplus_16908288

সিংড়ায় সার নিয়ে কেলেঙ্কারী, জব্দ-জরিমানা

Spread the love

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত, বেশি দামে বিক্রি ও সরকারি সার বিক্রিতে অনিয়মের অভিযোগে পৃথক অভিযানে পাঁচ ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা অর্থদ- দেওয়া হয়েছে। এর মধ্যে দুই ব্যবসায়ীকে অর্থদ-ের পাশাপাশি সাত দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। অভিযানে ২৬১ বস্তা সার জব্দ করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে অর্থদ- করা হয়। পরে বুধবার (৯ সেপ্টেম্বর) ছাতারদিঘী ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক নামে আরও এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়।সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ধারা ১২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪০ অনুযায়ী এসব অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও দ-াদেশ দেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

বড়গ্রাম বাজারে অভিযানে সোহেল হোসেনের দোকান থেকে ৮ বস্তা সার জব্দ করে তাঁকে ১০ হাজার টাকা অর্থদ- করা হয়। আব্দুস সালামের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করে ২০ হাজার টাকা অর্থদ- করা হয়।এ ছাড়া আবুল হাসেমের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করা হয়। তাঁকে ২০ হাজার টাকা অর্থদ-ের পাশাপাশি সাত দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। অপর ব্যবসায়ী মোবারকের কাছ থেকে ১৪৭ বস্তা সার জব্দ করে তাঁকে ৩০ হাজার টাকা অর্থদ- ও সাত দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।

অভিযানে সর্বমোট ২৬১ বস্তা সার জব্দ এবং চার ব্যবসায়ীর কাছ থেকে ৮০ হাজার টাকা অর্থদ- আদায় করা হয়।অন্যদিকে, বুধবার দুপুর ১টায় ছাতারদিঘী ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় সরকারি সার বিক্রিতে অনিয়মের অভিযোগে আব্দুর রাজ্জাককে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ধারা ১২ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদ- করা হয়।অভিযানে সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান উপস্থিত ছিলেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD