তাড়াশে কৃষি প্রযুক্তি সম্পর্কিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

Spread the love

হোসাইন আহমাদ তাড়াশ পৌর প্রতিনিধি 

২০২৬/২৭ অর্থবছরে বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তাড়াশের কৃষক/কৃষাণীদের নিয়ে একদিন ব্যাপী ” কৃষি প্রযুক্তি সম্পর্কিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ” অনুষ্ঠিত হয়েছে। গত ০৭ ই সেপ্টেম্বর সকাল ০৯ টা হতে  বিকাল ০৪টা পর্যন্ত উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয় । প্রশিক্ষণে বিভিন্ন ধরনের অনলাইন কৃষি সেবা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় । সহজে কৃষি সেবা গ্রহণের বিভিন্ন মাধ্যম যেমন , অ্যাপ – খামারি অ্যাপ , অনলাইন সার সুপারিশ , বালাইনাশক সহায়িকা  এবং কৃষি অধিদপ্তরের ওয়েবসাইট সহ বিভিন্ন ওয়েবসাইট থেকে সেবা গ্রহণের পদ্ধতি প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দেওয়া হয় । প্রশিক্ষকগণ বলেন,  “কৃষক যেন ঘরে বসেই  সহজে কৃষি সেবা পায়  সেই লক্ষ্যেই আমাদের এই প্রশিক্ষণ। ” উপজেলা কৃষি অফিসার জনাব শর্মীষ্ঠা সেন গুপ্তা বলেন , ” কৃষি কাজে কৃষকদের দক্ষতা বাড়ানোর জন্য এবং কৃষি সেবা সহজকরণের লক্ষ্যে বিভিন্ন সময়ে  কৃষকদের কে  নানা ধরণের প্রশিক্ষণ দেওয়া হয় । তারই ধারাবাহিকতায় আজকের এই প্রশিক্ষণ।  কৃষি কাজ এবং কৃষকের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।  ” প্রশিক্ষণ পরিচালানা করেন উপজেলা কৃষি অফিসার জনাব শর্মীষ্ঠা সেন গুপ্তা এবং কৃষি সম্প্রসারণ অফিসার জনাব হযরত আলী ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD