মেহেদী হাসান, ভ্রাম্যমান প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল হাদী, বিদ্যালয় প্রধান শিক্ষক ঝর্না নারী সদস্য সচিব এবং মোহাম্মদ আসির উদ্দিন প্রামানিককে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।গত (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক আলোচনা সভা শেষে সিলেকশনের মাধ্যমে ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নতুন নেতৃত্ব বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি।বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বলেন, অভিজ্ঞ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধ বিকাশেও নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে স্থানীয়ভাবে শিক্ষার পরিবেশ আরও উন্নত করার প্রত্যাশা রয়েছে। নতুন সভাপতি আব্দুল হাদীর নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ReplyForward
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com