চাটমোহর (পাবনা) প্রতিনিধি
বাংলাদেশ স্কাউট পাবনা জেলা আয়োজিত ৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরিতে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল প্রথম স্থান অধিকার করেছে। গত ৩ থেকে ৭ সেপ্টম্বর পাবনার আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পুরি অনুষ্ঠিত হয়।
‘দীপ্ত শপথ হাতে হাত,কাবেরা আনিবে রাঙা প্রভাত’ এই থিম নিয়ে ৫ দিনব্যাপী কাব ক্যাম্পুরিতে জেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের কাব দল অংশগ্রহণ করে। এ সময় পরিদর্শন রিপোর্ট অনুযায়ী বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যলয় গার্ল ইন কাব স্কাউট ইউনিট সাফল্য অর্জন করে রাজশাহী বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।ইউনিট লিডার ছিলেন সহকারি শিক্ষিকা রোকসানা পারভীন আশা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতারী জামান এই সাফল্যের জন্য ইউনিট লিডারসহ কাব দলকে শুভেচ্ছা জানিয়ে বলেন,আমাদের বিদ্যালয়ের কাব দল আগামী অক্টোবর মাসে বিভাগীয় পর্যায়েও ভালো পারফরমেন্স করবে বলে আশা করছি।
চাটমোহরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার চাটমোহরে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে র্যালীটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্সিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।বক্তব্য দেন,ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি,জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান,পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার খলিলুর রহমান,সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আঃ মান্নান,সহকারী শিক্ষক আঃ মজিদ প্রমুখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com
