ভাঙ্গুড়ায় সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকতার আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় অবসর প্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকতার আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এ সময় প্রথমে পাবনা জেলা পুলিশের একটি চৌকস দল ও বগুড়া সেনানিবাসের একটি চৌকস দল সামরিক সম্মান প্রদর্শন করে গার্ড অফ অনার প্রদান করেন। তিনি ৭ আগষ্ট রাত নয়টায় ইন্তেকাল করেন,পরের দিন
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পাটুলী পাড়া কবরস্থানে মরহুম আকতার আলীর জানাজা ও দাফন কার্যক্রমের আগে সকাল ১১ টায় প্রথমে পাটুলী পাড়া ঈদগা ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিকাল  সাড়ে ৪ টায় বগুড়া সেনানিবাসের একটি চৌকস দল সামরিক সম্মান প্রদর্শন করে গার্ড অফ অনার প্রদান করেন। সামরিক রীতিনীতি অনুযায়ী শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির এই বীর সন্তানকে শেষ বিদায় জানানো হয়। মরহুম আকতার আলী সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতা অর্জনে অবদান রাখেন।অবসর প্রাপ্ত হওয়ার পর থেকে চাটমোহর উপজেলার রেল বাজার এলাকায় তার শশুর বাড়িতে বসবাস করতেন এবং সেখানেই তার মৃত্যু হয়,মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর।তার মৃত্যুতে পরিবার, সহযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাকে নির্ধারিত কবরস্থানে দাফন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,সেনাবাহিনীর সদস্য,বীর মুক্তিযোদ্ধা, স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD