নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের মমতাময়ী মা ছালেহা বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা ছালেহা বেগমের মরদেহ বরিশালে তার নিজ বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মায়ের মৃত্যুর সংবাদে শোকাহত হয়েছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর। তিনি জানান, বেশ কিছুদিন ধরে মা অসুস্থ থাকায় তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। তিনি তার মরহুমা মায়ের রুহের মাগফিরাত কামনা করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। মরহুমা ছালেহা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন।
এছাড়াও বেলায়েত হোসেন আদরের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে নন্দীগ্রাম উপজেলা ছাত্রদল। শোকবার্তায় নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান তারেক ছাত্রদল নেতারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।শোকবার্তায় ছাত্রদল নেতারা বলেন, মায়ের মৃত্যু একজন সন্তানের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। তাঁরা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ কঠিন শোক ও ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। তাঁরা মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।

Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com