অর্থনীতি

ভাঙ্গুড়ায় ৬৪ পিচ মাদকদ্রব্য ও নগদ  অর্থসহ দুই ব্যবসায়ী আটক 

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গুড়া দক্ষিণ পাড়ার মৃত রাজিব শেখের ছেলে সবুজ শেখের বাড়ি থেকে মাদকদ্রব্যসহ চিহৃিত দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ,রবিবার (১২এপ্রিল) দিবাগত রাত প্রায় সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এস আই নাইমুর রহমান(নিঃ)সঙ্গীয় এএস আই জালাল উদ্দিন(নিঃ)সহ একদল ফোর্স নিয়ে উপজেলার ভাঙ্গুড়া দক্ষিণ …

Read More »

ভাঙ্গুড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পাবনার ভাঙ্গুড়ায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোসবার (১৩ এপ্রিল) সকালে বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় ভাঙ্গুড়া উপজেলা পরিষদের হলরুমে ওই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।  কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত …

Read More »

তাড়াশ পৌরসভার প্রকৌশলী মুুকুল হোসেনের একচ্ছত্র রাজত্ব

বিশেষ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. মুকুল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে পৌর সভার রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ করেছেন পৌরবাসী। তিন বছরেরও অধিক সময় ধরে তাড়াশ পৌরসভার একচ্ছত্র রাজত্ব করছেন প্রকৌশলী মুকুল হোসেন। তাড়াশ গ্রামের নাসির উদ্দিন, জাভেদ আকন্দ, আনছের আলী, রাহুল সরকারসহ অনেকে বলেন, পৌর এলাকার মধ্যে যে কয়েকটি …

Read More »

তাড়াশে বিধবা নারীর ঘরে হামলা ,মারধর ও লুটপাট

হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ : তাড়াশে এক বিধবা নারীর ঘরে হামলা, মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার উত্তর ওয়াপদা বাঁধ (পুরাতন বাঁশ বাজার) এলাকার বাসিন্দা মোছা. অবিরন খাতুন (৫৮) একজন স্বামী পরিত্যক্ত ও অসহায় বৃদ্ধা নারী। দীর্ঘদিন আগে তার স্বামী তাকে ত্যাগ …

Read More »

তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব

সংবাদ বিজ্ঞপ্তি সাংবাদিক কর্মশালায় বক্তারা আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের মূল্যস্তর সংখ্যা কমানো, সুনির্দিষ্ট কর পদ্ধতির প্রচলন এবং সবধরনের তামাকপণ্যের দাম বাড়ানোর সুপারিশ করেছেন বিশেষজ্ঞগণ। তামাকবিরোধীদের বাজেট প্রস্তাব গ্রহণ করা হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী তামাক ব্যবহারে নিরুৎসাহিত হবে, অকাল মৃত্যু কমবে এবং রাজস্ব আয় উল্লেখোগ্য পরিমাণে বাড়বে। আজ (১২ এপ্রিল) রাজধানীর বিএমএ ভবনে অনুষ্ঠিত “তামাক কর ও মূল্য পদক্ষেপ: বাজেট …

Read More »

নন্দকুজাকে দখল ও দুষণমুক্ত করতে মানববন্ধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. গুরুদাসপুরের চাঁচকৈড় শহরের বুকচিরে বয়ে যাওয়া নন্দকুজা নদীকে দখল ও দুষণমুক্ত করতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পৌর সদরের চাঁচকৈড় নতুন গো-হাটা সংলগ্ন নন্দকুজা নদীতে ফেলা ময়লা আবর্জনার ওপর দাঁড়িয়ে থেকে ওই মানববন্ধন করেন পরিবেশ কর্মী ও এলাকাবাসী। নন্দকুজার করুন কাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন চলনবিল প্রেসক্লাবের সভাপতি ও নদী রক্ষা আন্দোলন কমিটির …

Read More »

তাড়াশে ছেলের বিরুদ্ধে  বাবার মামলা  

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার অভিযোগে নিজের ঔরাশজাত সন্তানের বিরুদ্ধে মামলা করলেন বাবা জবান আলী (৮৪)। ঘটনাটি ঘটেছে, উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনোদপুর গ্রামে। এদিকে মামলার আসামি দুই ছেলে গোলাম রব্বানী ও ইমন হোসেন বলেছেন, সৎ ভাই আনোয়ার হোসেনের পরামর্শে বাবা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বিনোদপুর গ্রামের জবান …

Read More »

উল্লাপাড়ায় ৬০০ কৃষক বিনামূল্যে পেলেন তিন রকম ফসলের বীজ ও সার

ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জ – ৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা কৃষি অফিস থেকে ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে  তোষা পাট বীজ , উফশী আউশ ধান বীজ , তিল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা …

Read More »

তাড়াশে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

হোসাইন আহমাদ, পৌর  প্রতিনিধি ,তাড়াশ।   তাড়াশে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে পাট ও তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ৮ এপ্রিল বুধবার   উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি অফিস চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত …

Read More »

বড়াইগ্রামে শিলা-বৃষ্টিতে ফসলাদির ব্যাপক ক্ষতির সম্ভাবনা

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মঙ্গলবার বিকেলে একাধারে দীর্ঘ সময় ধরে ঝড় ও শিলা-বৃষ্টি হয়েছে ৷ এর ফলে ফল-ফলাদি ও ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করছেন কৃষি অফিস। মাঠ ভর্তি ধান, ভুট্রা, গাছে আম, লিচুসহ যাবতীয় ফসলাদির ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশংঙ্কায় রয়েছেন স্থানীয় মানুষজন।  চলনবিল অধ্যুষিত এ উপজেলার জোনাইল, চান্দাই, গোপালপুর, নগর, জোয়াড়ী ও মাঝগাঁ’ও  ইউনিয়নের অধিকাংশ …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD