চরকুশাবাড়ি মাচা বানিয়ে মাদকসেবনের অভিযোগ

Spread the love

বিলচলন প্রতিনিধি

সিরাজগঞ্জের তারাশ উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি উচ্চ বিদ্যালয়ের পেছনের নির্জন এলাকায় গাছের ওপর মাচা তৈরি করে একদল যুবকের নিয়মিত মাদকসেবনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের দাবি, দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বৃদ্ধি পেয়েছে।স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের পেছনের গাছের ওপর নির্মিত মাচায় প্রায়ই কয়েকজন যুবক বসে বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য সেবন করে। এ কারণে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে এবং অনেকেই ওই এলাকায় চলাচলে অস্বস্তি বোধ করছেন।এলাকাবাসীর ভাষ্যমতে, শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানের পাশে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। তারা দ্রুত মাচাটি অপসারণ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সচেতন নাগরিকরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখা প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় সমাজের সম্মিলিত দায়িত্ব। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। পাশাপাশি নিয়মিত টহল জোরদার, সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারিতে আনা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD