সলঙ্গায় স্কুলছাত্রী অপহরণের চেষ্টা : জনতার হাতে আটক যুবক

Spread the love
 জি,এম স্বপ্না : সিরাজগঞ্জের সলঙ্গায় ২স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে থানা হেফাজতে নেয়।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-সলঙ্গা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।আটক যুবকের নাম ইয়ামিন (৩২)। তিনি হাটিকুমরুল ইউনিয়নের হাটিপাড়া গ্রামের সলঙ্গা বাজারের ঔষধ ব্যবসায়ী আ: হান্নানের ছেলে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান,হাটিপাড়া সানমুন কিন্ডার গার্টেন স্কুলে যাওয়ার পথে রুকাইয়া খাতুন (১০) ও আখি খাতুন (৮) নামের দুই শিক্ষার্থীর পথরোধ করে ইয়ামিন।একপর্যায়ে তাদের মুখ চেপে ধরে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তোলার চেষ্টা করা হয়। এ সময় দুই শিক্ষার্থীর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করেন।
স্থানীয় সূত্রে জানা যায়,এর আগেও অভিযুক্ত ইয়ামিনের বিরুদ্ধে ছাগল চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সলঙ্গা থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান ঘটনাস্থলে পৌঁছে জনতার কাছ থেকে ইয়ামিনকে উদ্ধার করে থানায় নিয়ে যান।আটকের সত্যতা নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন,স্কুলছাত্রীদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD