ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ – ৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা কৃষি অফিস থেকে ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে তোষা পাট বীজ , উফশী আউশ ধান বীজ , তিল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে বেলা সাড়ে এগারোটায় কৃষকদের মাঝে খরিপ – ১ মৌসুমে এসব বিতরণ করা হয়।
সিরাজগঞ্জ – ৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) এটিএম আরিফ , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী , উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান আলী , সাবেক মেয়র মো. বেলাল হোসেন , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ তাসিন বিন নুর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাজেদা আক্তার ইতি প্রমুখ
চলনবিল বার্তা chalonbeelbarta.com