মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: রবিবার ১২ জুলাই ২০২৬ সারাদেশে একযোগে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, টাঙ্গাইল হতে পরিচালিত শহীদ মডেল স্কুল সিরাজগঞ্জ (সদর) শাখা হতে ২০২৫ সালে মোট: ২২ জন ছাত্র-ছাত্রী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। আজ বৃত্তি পরীক্ষার রেজাল্ট ঘোষণার পর দেখা যায়, শহীদ মডেল স্কুল সিরাজগঞ্জ সদর শাখা …
Read More »শিক্ষাঙ্গন
ভাঙ্গুড়ায় প্রাথমিক বৃত্তিপরীক্ষার ফলাফলে শরৎনগর সপ্রাবি উপজেলা পর্যায়ে শীর্ষে
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া পৌরশহরের শরৎনগর সপ্রবি প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান অর্জন করেছে। প্রকাশিত ফলাফলে বিদ্যালয়টি থেকে ১২জন ট্যালেন্টপুল,১৬জন সাধারণ গ্রেডসহ মোট ২৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। অপর দিকে সদরের ভাঙ্গুড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫জন ট্যালেন্টপুলসহ সাধারণ গ্রেডে ১০জন ছাত্র/ছাত্রী বৃত্তি পেয়েছে। তাড়া ছাড়া পৌরসভার সারুটিয়া সরকারী প্রাথমিক …
Read More »সলঙ্গায় মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল’-এ বৃত্তির সাফল্য
জি,এম স্বপ্না : প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে আবারও আলোচনায় এসেছে সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরের মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল।সদ্য প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন ট্যালেন্টপুলে এবং ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।অপর এক শিক্ষার্থীর ওএমআর শিটে রোল নম্বর সংক্রান্ত ত্রুটির কারণে পুনঃযাচাইয়ের আবেদন করা হয়েছে।ফলে ফল পুনর্বিবেচনার পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আরও …
Read More »জলাবদ্ধতার অভিশাপ: সীমাবাড়ীর দুই শিক্ষা প্রতিষ্ঠান ও হাজারো মানুষের দুর্ভোগের শেষ কোথায়?
মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ শেরপুর (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী বাজারে ড্রেনেজ ব্যবস্থার অভাবে দীর্ঘ ২০১০ সাল থেকে জলাবদ্ধতার অভিশাপ বয়ে বেড়াচ্ছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান—সেতারা রব্বানী উচ্চ বালিকা বিদ্যালয় ও সীমাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বছরের পর বছর ধরে চলা এ সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় শুধু শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাই নন, আশপাশের হাজারো পথচারী ও ব্যবসায়ীরাও প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগের …
Read More »তাড়াশের বিষমডাঙ্গা স্কুল এন্ড কলেজে যৌন হয়রানি অভিযোগ ধামাচাপা দেয়ার চেষ্টা
সরেজমিন প্রতিবেদন. লুৎফর রহমান, বিশেষ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিষমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ধারাবাহিক যৌন হয়রানীর অভিযোগে দুটি তদন্ত কমিটি গঠন করা হলেও তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করে বলছেন, অভিযুক্তদের বাঁচাতে দুজন নিরীহ শিক্ষককে ফাঁসিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায় মুক্তি দিতে দ্রুততম সময়ে প্রশাসন গণশুনানি …
Read More »ভাঙ্গুড়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমানের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন
ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।শনিবার সকালে পরীক্ষা চলাকালীন তিনি বিভিন্ন কেন্দ্রের কক্ষগুলো ঘুরে দেখেন এবং পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কিনা তার সার্বিক খোঁজখবর নেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলার ৪টি এইচএসসি …
Read More »সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: শনিবার ০৪ জুলাই ২০২৬ টাঙ্গাইল হতে পরিচালিত শহীদ মডেল স্কুল সিরাজগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত,দিনব্যাপী ১ম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুরাজ বিপ্লব এর মনমুগ্ধকর যাদু প্রদর্শন অনুষ্ঠিত হয়। জমকালো এই অনুষ্ঠান উপভোগ করতে স্কুল ক্যাম্পাস ছুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। …
Read More »রায়গঞ্জে পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় সংবর্ধনা
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির উদ্যোগে এইচএসসি-২৬ ব্যাচের পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টায় উপজেলার ভুইয়াগাঁতী কোচিং সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আবেগ, প্রেরণা ও শুভকামনার এক উষ্ণ মিলনমেলা।প্রতিষ্ঠানটির পরিচালক মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিনুর আলম। এ ছাড়া …
Read More »সিরাজগঞ্জ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ
মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) সকাল সাড়ে ১১টায় পৌর শহরের ঐতিহ্যবাহী জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় এ …
Read More »রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলেন জেলা পুলিশ সুপার
মোঃ শাহ আলম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম সানতু। সোমবার (২৯শে জুন২০২৬) দুপুর ১:০০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১-এ মাননীয় উপাচার্য মহোদয়ের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা, ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন …
Read More »
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com