সলঙ্গায়  মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল’-এ বৃত্তির সাফল্য  

Spread the love
জি,এম স্বপ্না :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে আবারও আলোচনায় এসেছে সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরের মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল।সদ্য প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন ট্যালেন্টপুলে এবং ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।অপর এক শিক্ষার্থীর ওএমআর শিটে রোল নম্বর সংক্রান্ত ত্রুটির কারণে পুনঃযাচাইয়ের আবেদন করা হয়েছে।ফলে ফল পুনর্বিবেচনার পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী,সহপাঠী,অভিভাবক, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।কৃতি শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ,সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীণ সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে,শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়,কঠোর পরিশ্রম,শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের নিরবচ্ছিন্ন উৎসাহ-অনুপ্রেরণাই এ সাফল্যের মূল ভিত্তি।বিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তফা জামান বলেন,মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে শতভাগ পাশের পাশাপাশি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।এবারও শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের গর্বিত করেছে। ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করে উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের অবস্থান ধরে রাখতে আমরা বদ্ধপরিকর।
তিনি আরও বলেন,এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়,এটি সলঙ্গাবাসীরও গর্ব।শিক্ষা বিস্তারে আমাদের এ পথচলা অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগীতা ও দোয়া কামনা করছি।সচেতনদের মন্তব্য,ধারাবাহিক এমন সাফল্য শুধু প্রতিষ্ঠানটির সুনামই বাড়াবে না,বরং সলঙ্গা তথা সিরাজগঞ্জের শিক্ষাঙ্গনের মর্যাদাকেও আরও সমৃদ্ধ করবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD