ভাঙ্গুড়ায় প্রাথমিক বৃত্তিপরীক্ষার ফলাফলে শরৎনগর সপ্রাবি উপজেলা পর্যায়ে শীর্ষে

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
  পাবনার ভাঙ্গুড়া পৌরশহরের শরৎনগর সপ্রবি প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান অর্জন করেছে।
 প্রকাশিত ফলাফলে বিদ্যালয়টি থেকে ১২জন ট্যালেন্টপুল,১৬জন সাধারণ গ্রেডসহ মোট ২৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে।
অপর দিকে সদরের ভাঙ্গুড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫জন ট্যালেন্টপুলসহ  সাধারণ গ্রেডে ১০জন ছাত্র/ছাত্রী বৃত্তি পেয়েছে। তাড়া ছাড়া পৌরসভার সারুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া জান্নাতুল জাইমা’র বাবা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুম বলেন,তার সন্তানসহ বিদ্যালয়ের সার্বিক ফলাফল খুব সন্তোষজনক। প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা ম্যাডামের অক্লান্ত প্রচেষ্টা ও সহকর্মীদের আন্তরিক চেষ্টার ফলে শরৎনগর সপ্রবি উপজেলা পর্যায়ে প্রথম হয়ে ঈষান্তিত ফলাফল করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা বলেন,ছাত্র/ছাত্রীদের ভালো ফলাফলে অভিভাবকদের পাশাপাশি আমরা সবাই খুশি।এজন্য তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD