ভাঙ্গুড়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমানের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি:
 পাবনার ভাঙ্গুড়ায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।শনিবার সকালে পরীক্ষা চলাকালীন তিনি বিভিন্ন কেন্দ্রের কক্ষগুলো ঘুরে দেখেন এবং পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কিনা তার সার্বিক খোঁজখবর নেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলার ৪টি এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে রয়েছে।
পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান,কেন্দ্র সচিব, দায়িত্বরত শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন। একই সাথে তিনি পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রে সব ধরনের অনুকূল পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান বলেন,সরকারের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছ,সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। পরীক্ষার হল বা কেন্দ্রে যেকোনো ধরনের অনিয়ম ও অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।কেন্দ্র পরিদর্শনের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,বিভিন্ন কেন্দ্রের কেন্দ্র সচিব,শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD