মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
রবিবার ১২ জুলাই ২০২৬ সারাদেশে একযোগে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, টাঙ্গাইল হতে পরিচালিত শহীদ মডেল স্কুল সিরাজগঞ্জ (সদর) শাখা হতে ২০২৫ সালে মোট: ২২ জন ছাত্র-ছাত্রী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। আজ বৃত্তি পরীক্ষার রেজাল্ট ঘোষণার পর দেখা যায়, শহীদ মডেল স্কুল সিরাজগঞ্জ সদর শাখা হতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৩ জন,এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ০৯ জন। মোট: ২২ জন এই অভাবনীয় সাফল্য বয়ে আনে। ছাত্র-ছাত্রীদের এই অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানিয়েছেন শহীদ মডেল স্কুল সিরাজগঞ্জ সদর শাখার সুযোগ্য পরিচালক মোঃ হাছানুজ্জামান তালুকদার রঞ্জু। সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুল এন্ড ক্যাডেট কোচিং ২৩২,মুজিব সড়কে অবস্থিত । এটি প্লে শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করে আসছে সাফল্যের সহিত । প্রতিষ্ঠানটি ক্যাডেট ভর্তি প্রস্তুতির জন্য বিশেষভাবে পরিচিত। এছাড়াও পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় প্রতিবছর অভাবনীয় সাফল্য বয়ে আনছে। এ বছর ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় পাশের হার ৯১% । প্রতিবছর এমন সাফল্যে শহীদ মডেল স্কুল সিরাজগঞ্জ সদর শাখায় ছাত্র-ছাত্রীর সংখ্যা পর্যাপ্ত ভর্তি হচ্ছে। প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ হাছানুজ্জামান তালুকদার রঞ্জুর নিবিড় পর্যবেক্ষণে, সার্বক্ষণিক সিসি ক্যামেরার তদারকিতে সকল শিক্ষক শিক্ষিকাগণ ছাত্র-ছাত্রীদের গভীর মনোযোগের সহিত পাঠদান করে থাকেন।
![]()
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com