নারী ও শিশু

নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে গরুর উপকরণ বিতরণ

আরাফাত হোসেন বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ষাঁড় ও বকনা গরুর খাদ্য ও বিভিন্ন উপকরণ বিতরণ  করা হয়েছে। ২৯মে (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় নন্দীগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিসে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ষাঁড় ও বকনা গরুর ৬বস্তা …

Read More »

গুরুদাসপুরে কৃষক-কৃষাণীদের পার্টনার কংগ্রেস কর্মশালা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. প্রোগ্রাম অন এগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন অফ নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কৃষি অধিদপ্তরের মাধ্যমে গুরুদাসপুরে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দিনভর ‘পার্টনার কংগ্রেস’ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান। অন্যদের মধ্যে কৃষি কর্মকর্তা হারুনর …

Read More »

বোনদের বাঁধায় ভাইয়ের বাড়ি নির্মাণ বন্ধ

ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় মাবোনদের অভিযোগের প্রেক্ষিতে বিরোধপূর্ণ জায়গায় বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ায় পৌর বিএনপির ৬ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ করেছেন মাকসুদা পারভীন নামের এক নারীএতে পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনসহ ৬  জনের নাম উল্লেখ করা হয়। গত ২০ মে সন্ধ্যায় ভাঙ্গুড়া থানায় চাঁদাবাজির লিখিত অভিযোগ করা হয় । এর আগে এদিন সকালে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দেন।অভিযোগকারী ওই নারীর দাবি, নিজের জায়গায় ঘর নির্মাণ কাজ আরম্ভ করলেও বিএনপি নেতারা তার কাছে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় অভিযুক্তরা নির্মাণ কাজ বন্ধ করে দেন।অপরদিকে বিএনপি নেতারা বলছেন, ওই নারীর কাছ থেকে তারা কোন চাঁদা দাবি করেননি। মা-বোনদের অভিযোগের প্রেক্ষিতে পৌর প্রশাসক ভবন নির্মাণকাজ বন্ধ করে দেন। জানা গেছে, পৌর শহরের কালিবাড়ী এলাকায় বিরোধপূর্ণ একটি জায়গায় বাড়ি নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় আশরাফুল আলম আরিফ নামের এক ব্যক্তি । বিষয়টির সমাধান চেয়ে তার মা ও  চার বোন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামের এর শরনাপন্ন হন । কিন্তু তাতে কোন কাজ না হওয়ায় গত ৫ মে ভাঙ্গুড়া পৌরসভায় একটি লিখিত অভিযোগ দেন তারা। এরই প্রেক্ষিতে পৌর প্রশাসক গত ২০ মে সকালে ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ্ই ঘটনায় ক্ষুব্ধ হয়ে  ওই নারী পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন এবং ওয়ার্ড বিএনপির সদস্য  মানিক হোসেনসহ  ৬  জনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির লিখিত অভিযোগ দেন। ভুক্তভোগী ওই নারী জানান, নিজের জায়গায় বাড়ি নির্মাণ শুরুর পর থেকেই বিএনপি নেতারা আমাদের কাছে চাঁদা দাবি করতে থাকে। প্রথমে ২০ হাজার টাকা দাবি করা হয়।পরে আরও ৫০ হাজার টাকা দাবি করেন তারা। টাকা না পাওয়ায় নেতারা কাজ বন্ধ করে দিয়েছেন। অভিযুক্ত ওয়ার্ড বিএনপি নেতা মানিক হোসেন বলেন, আরিফ আমার চাচা। তার সাথে আমার খুবই ঘনিষ্ট সম্পর্ক । আরিফ তার বোনদের ম্যানেজ করতে আমাকে ১০ হাজার টাকা দিয়েছিল। এখন সে এই টাকা নিয়ে রাজনীতি শুরু করেছেন।এটা খুবই দুঃখজনক। আরিফের বোন সালমা খাতুন বলেন, আমার ভাই আরিফ আমাদের যৌথ মালিকানাধীন জায়গায় বাড়ি নির্মাণ শুরু করেন। বিষয়টি সুরাহার জন্য আমরা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামকে জানাই। কিন্তু তাতে কোন কাজ না হওয়ায় পৌর প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করি। পরে পৌর কতৃপর্ক্ষ ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ বিষয়ে পৌর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘ওই নারী আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করছেন তা সম্পূর্ণ মিথ্যা ,বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। নির্মাণাধীন জায়গা নিয়ে তাদের ভাই-বোনদের মধ্যে বিরোধ থাকায় পৌর কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিয়েছে। এখানে আমাদের কোন হাত নেই। এলাকায় বিএনপিকে বিতর্কিত করতেই এমন অভিযোগ করা হয়েছে। …

Read More »

 দশ টাকার বিনিময়ে চিকিৎসা সেবা পেলো দুই শতাধিক রোগী

আরাফাত হোসেন বগুড়া জেলা প্রতিনিধিঃ কাহালুর দেওগ্রামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা একাডেমির উদ্যোগে ১০ টাকার বিনিময়ে  মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এবং অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রবিবার (২৫ মে) দিনব্যাপী প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। মেডিক্যাল ক্যাম্পে রোগীদের চিকিৎসা প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, নিউরো, এম, ইউ, এম, পি,এইচ,পি,জি,টি ডাঃ এইচ …

Read More »

ছোটদের ছবি আঁকা নিয়ে পুরস্কার বিতরণ

নুরুল ইসলাম বাবুল :  শিশুদের সৃজনশীলতাকে উজ্জীবিত করতে এবং তাদের মননের রং ক্যানভাসে ফুটিয়ে তুলতে ‘প্রতিজ্ঞা, পাবনা’ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠান গতকাল ২২ মে, ২০২৫ বেলা ১১ ঘটিকায় পাবনার জনপ্রিয় রেস্টুরেন্ট ‘ক্যাফে পাবনা’য় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও বিশেষজ্ঞ চিকিৎসক মোখলেস মুকুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- গবেষক, চলচ্চিত্রকার ও ছড়াকার …

Read More »

পাবনার কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে ২ দিনে অচেতন ৪১ শিক্ষার্থী

জাহাঙ্গীর আলম, পাবনা :  পাবনার বেড়া উপজেলার আমিনপুরের কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে ২ দিনে ৪১ জন শিক্ষার্থী অচেতন হয়ে অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছ। হঠাৎ এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।সোমবার (১৯ মে) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের দোতলার যষ্ঠ ও সপ্তম শ্রেণিকক্ষে ৩৫ জন ছাত্র-ছাত্রী অচেতন হয়ে পড়ে। এর আগে গতকাল রোববার (১৮ মে) ৬ জন শিক্ষার্থী অচেতন হওয়ার …

Read More »

তাড়াশে মাবনবন্ধন

চলনবিল প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের জায়গায় অবৈধ দোকান ঘর উচ্ছদ করার দাবীতে মাবনবন্ধন করেছেন এলাকাবাসী। বৃস্পতিবার (২২ মে) সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পোওতা প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বড় পোওতা আশ্রয়ণ প্রকল্পের সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন বলেন, ২০০৩ সালে আমরা এখানে মাটি ভরাট করি। এরপর ২০১১ সালে আমরা ৪০ টি পরিবারকে সরকারি …

Read More »

বড়াইগ্রামে সাপের কামড়ে শিশুর মৃত্যু 

বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে  সাপের কামড়ে আদরী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার জোয়াড়ীয়া ইউনিয়নের কামার দহ সরদারপাড়ার মোঃ আলামিনের কন্যা। এলাকাবাসী জানান, রবিবার সন্ধ্যা ৭ টার দিকে  বাড়ির গেটের সামনে খেলাধুলা করার সময় ইটের মধ্য হতে বিষাক্ত সাপ কামড় দেয়। শিশুর চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা ছুটে আসে এবং বিষাক্ত সাপকে মেরে ফেলে। মুমূর্ষু অবস্থায় তাকে নাটোর সদর …

Read More »

তাড়াশে নিত্য শিল্পীকে গণধর্ষণ গ্রেফতার ১

তাড়াশ সিরাজগঞ্জ (প্রতিনিধি) ঃ সিরাজগঞ্জের তাড়াশে সাদারানী সাথি (২০) নামের এক নিত্য শিল্পী গণধর্ষণের শিকার হয়েছেন। এ অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ রফিকুল ইসলাম নামক একব্যক্তিকে গ্রেফতার করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার তালোম ইউনিয়নের রানীহাট গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি (তদন্ত) রুপ কর। মামলা সূত্রে জানা গেছে বগুড়াা জেলার শেরপুর এলাকায় বসবাসরত ওই নিত্য শিল্পী উপজেলার রানীহাট এলাকায় এক …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD