রায়গঞ্জে এমপি আয়নুল হকের গাড়িতে হামলা: প্রধান আসামি তমাল সরকার গ্রেপ্তার

Spread the love
ভ্রাম্যবান  প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।সোমবার (২৪ আগস্ট) রাতে রায়গঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।
রায়গঞ্জ  সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম খান বিষয়টি  নিশ্চিত করেছেন, এমপির গাড়িতে হামলার ১ নম্বর আসামি তমাল সরকার গ্রেপ্তার।তমাল সরকার বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সিরাজগঞ্জ জেলার শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
তবে তমাল সরকারের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি আইনের প্রতি  শ্রদ্ধাশীল হয়ে  আত্মসমর্পণের জন্য থানায় রওনা হয়েছিলেন।  পথে পুলিশ তাকে গ্রেফতার করেন।
এর আগে গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় একটি মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় গাড়ির পেছনের অংশের কাচ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ওই রাতেই রায়গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।পুলিশ জানিয়েছে, হামলার ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD