ব্রহ্মগাছা ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ, সুবিধাভোগীদের মাঝে স্বস্তি

Spread the love
ভ্রাম্যমাণ  প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।
গত (২৫ আগষ্ট) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে চাল তুলে দেন ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।চাল বিতরণকালে চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, সরকারি খাদ্য সহায়তার চাল প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। এমনকি কোনো সুবিধাভোগী যেন সরকারি বরাদ্দ থেকে বঞ্চিত না হন।
তিনি আরও বলেন, ভিজিডির চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। সুবিধাভোগীদের সঠিক পরিমাণে চাল বুঝে নেওয়ার পাশাপাশি সরকারি সহায়তার চাল যাতে কেউ অন্যত্র বিক্রি না করেন, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চাল পেয়ে দরিদ্র ও অসহায় সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ ধরনের খাদ্য সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD