গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় খোদেজা বেগম নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও পেছনে থাকা আরোহী। রবিবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজারে ওই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, তিন সন্তানের জননী দিনমুজুর খোদেজা বেগম (৭০) পাশর্^বর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রতাপ গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী। মোটরসাইকেল চালক আবু সামা (২৮) ও আরোহী ইসমাইল হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপিনাথপুর গ্রামের বারেক মোল্লার ছেলে। তারা নাটোরের দর্শনীয় স্থান উত্তরা গণভবন ও রাজবাড়ি দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।
খোদেজার ননদ সুফিয়া বেগম জানান, রসুন লাগানো কাজের খোঁজে তারা নয়াবাজার এলাকায় এসেছিলেন। রাস্তা পাড় হতে গিয়ে তার ভাবী মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিলে কর্তব্যরত চিকিৎসক শারমিন সুলতানা লুনা তাকে মৃত ঘোষনা করেন।বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল জব্দ করে চালক ও আরোহীকে হেফাজতে নেয়া হয়েছে। সড়ক পরিবহন আইনে তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।#

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD