বিশেষ প্রতিনিধি: আমার ‘মা’ (মাননীয় প্রধানমন্ত্রীর) গণভবনে বারবার গিয়েও তাঁর সাক্ষাৎ মেলেনি। কারণ, মা জানেন না ‘‘দরজায় তাঁর অসহায় মেয়ে দাঁড়িয়ে আছে।’’ মঙ্গলবার রাতে প্রতিবন্ধী চাঁদের কণার ফেসবুকে পোস্ট করা এমন একটি লেখা তার বন্ধু ও শুভানুধ্যয়ীদের নজরে আসে। তারা সবাই চাঁদের কণার যোগ্যতা অনুযায়ী চাকরির জন্য আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রায় দুই হাজার শব্দের ঐ ফেসবুক …
Read More »khabor
খুবজীপুরে অধ্যক্ষ এম এ হামিদের মৃত্যু বার্ষিকী পালিত
চলনবিল বার্তা ডেস্ক: গত ২৪ আগস্ট শনিবার গুরুদাসপুর উপজেলার খুবজীপুরে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী মরহুম অধ্যক্ষ আব্দুল হামিদের ১৩তম মৃত্যু বার্ষিকী স্মরণে খুবজীপুর অধ্যক্ষ আব্দুল হামিদ কমপ্লেক্সের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। প্রধান আলোচক পাবনা এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যাপক মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন খুবজীপুর এম হক …
Read More »বসতঘর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
সজীব কুমার পাল : চলনবিলের ভাঙ্গুড়ায় আকলিমা খাতুন (৬৭) নামে বৃদ্ধার লাশ উদ্ধার হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পার- ভাঙ্গুড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ রাতেই নিহতের বসতঘর থেকে তার মৃতদেহটি উদ্ধার করে। নিহত আকলিমা ওই গ্রামের মৃত হুজুর আলীর স্ত্রী। এদিকে নিহতের পরিবারের অভিযোগ তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এলাকাবাসি ও নিহতের পরিবারের সাথে কথা …
Read More »শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
এম এ মাজিদ : শিক্ষার মান উন্নয়নে সিরাজগঞ্জের তাড়াশ রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয় হল রুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সনাতন দাশের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ আবুল কাশেম ,আলহাজ মফিজ উদ্দিন মাষ্টার, …
Read More »বিদ্যালয় মাঠ এখন ডেঙ্গুর আতঙ্ক
গুরুদাসপুর প্রতিনিধি : চলনবিলের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় মধ্যমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটু বৃষ্টি হলেই মাসের পর মাস জলাবদ্ধতা লেগে থাকে স্কুল মাঠজুড়ে। সরেজমিনে দেখা গেছে, স্কুলটির মাঠজুড়ে শেওলাযুক্ত পচা দুর্গন্ধ পানির জলাবদ্ধতা। এর প্রভাব পড়ছে বিদ্যালয়ের কমলমতি শিশু শিক্ষার্থীদের ওপর। তাদের মধ্যে ডেঙ্গু আতঙ্কসহ পড়াশোনায় ব্যাঘাত ঘটার আশঙ্কায় রয়েছে। বর্তমানে ডেঙ্গু মশার বিস্তার সারা দেশে। ওই স্কুলমাঠেও কখন …
Read More »রুপার পরিবারের প্রত্যাশা পূরণ হবে কবে ?
গোলাম মোস্তফা বহুল আলোচিত জাকিয়া সুলতানা রুপা হত্যার গত ২৫ আগস্ট রবিবার দুই বছর পূর্ণ হয়েছে। জীবদ্দশায় আসামিদের রায় কার্যকর দেখতে চান নৃশংসভাবে নিহত রুপার মা ও তার পরিবার। ঐ দিন সকালে তাড়াশ প্রেসক্লাবের সামনে বুকে কালো ব্যাচ ধারন করে আসামিদের দ্রুত রায় কার্যকর করার দাবিতে তারা এক মানবন্ধন কর্মসূচি পালন করেন। রুপার মা হাসনাহেনা বেগম (৫৭) বলেন, মা আর …
Read More »চলনবিল জেলা গঠনের প্রস্তাব অবিলম্বে সংসদে তুলে ধরুন
আবদুর রাজ্জাক রাজু চলনবিলের সার্বিক উন্নয়নের সবগুলো দাবির সার সমন্বয়ে এখন একটাই মূল দাবি উঠেছে- তাহল নতুন চলনবিল জেলা গঠনের ঐতিহাসিক প্রস্তাব। প্রকৃতপক্ষে সমগ্র চলনবিলের সত্যকার ভবিষ্যত উন্নয়ন ও সমৃদ্ধির একমাত্র সহায়ক ও যৌক্তিক পন্থা হল এটাকে একটি প্রশাসনিক জেলায় দ্রুত উন্নীতকরণ। চলনবিলের অন্তর্গত বর্তমান ৯টি উপজেলার প্রায় ২৫ লক্ষ মানুষের প্রাণের দাবীতে পরিণত হয়েছে চলনবিল জেলা নামে স্বতন্ত্র …
Read More »তুলসীগঙ্গা এবং মির্জামামুদ নদী উদ্ধার করে সচল করা জরুরী আবশ্যক
আবুল কালাম আজাদ চলনবিলের প্রাণকেন্দ্র গুরুদাসপুর উপজেলা। নাটোরের এই উপজেলার ৬টি ইউনিয়নে মোট জনসংখ্যা ২ লাখ ১৪ হাজার ৭৮৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭ হাজর ৫২০ জন এবং নারী ১ লাখ ৭ হাজার ২৬৮ জন। মোট আয়তন ৭৮ বর্গ কিলোমিটার (৫০ হাজার ২১৪ একর), মোট খানার সংখ্যা ৫৮ হাজার ৩৭৯টি। ভুমি অফিসের তথ্যমতে উপজেলায় নদ-নদীর সংখ্যা ৮টি (আর …
Read More »পাক সেনা কর্তৃক তাড়াশে মিলিটারি অপারেশন হয় যেদিন
মুক্তিযুদ্ধকালীন স্মৃতিকথা ৪র্থ পর্ব আবদুর রাজ্জাক রাজু এমনিতেই দেশে তখন থমথমে ভাব বিরাজ করছিল। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গণহত্যা চালাচ্ছে পাকিস্তানী সেনা বাহিনি। সে দিন ছিল বাংলা ৪ জৈষ্ঠ্য। খুব সম্ভবত ইংরেজী ১৮ অথবা ১৯ মে ১৯৭১ সাল। তাড়াশ সদরে একাধিক স্থানীয় জনতার দল দিবারাত্রি পালাক্রমে পাহাড়া দিয়ে যাচ্ছিল। যাতে বহিগরাগতের অনুপ্রবেশ বা আক্রমণ না ঘটে। তাই এটা ছিল …
Read More »আসামে ভোটার তালিকা: বিপুল সেনা মোতায়েন, কী হবে মুসলমানদের ?
চলনবিল বার্তা ডেস্ক : আসামে চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশের একদিন আগে গত শুক্রবার বিপুল সেনা ও পুলিশ মোতায়েন করেছে মোদি সরকার। গত চার বছর ধরে যাচাই-বাছাইয়ের পর আসাম সরকার গত শনিবার ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স (এনআরসি) এর চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সীমান্ত এলাকা আসামে ১০ হাজার আধাসামরিক বাহিনী ও পুলিশ মোতায়েন করা …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com