রায়গঞ্জে জামায়াতের ঈদ পূর্ণমিলনী সুধী সমাবেশ ও সংস্কৃতিক অনুষ্ঠান

Spread the love
ফারুক আহমেদ, সলঙ্গাঃ
 বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জামাতের ঈদ পুনর্মিলনী সুধী সমাবেশ ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত কাল বিকাল ০৫ টায় উপজেলা মডেল হাইস্কুলে মাঠে সংগঠনের অঙ্গসংগঠনের সার্বিক সহযোগিতায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহতারম আলী মর্তুজার সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি ডা: এস.এম মুনসুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ইসলামী ব্যাংকের সদস্য সচিব ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর শাইখ ডঃ মাওলানা আব্দুস সামাদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আলহাজ্ব  মাওলানা শাহিনূর আলম, সেক্রেটারী অধ্যাপক মাওলানা নাসির উদ্দিন, জেলা শাখার ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আজিজ,  রায়গঞ্জ উপজেলার পৌরসভার সাবেক মেয়র মোশারফ আলী।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ কামরুল ইসলাম, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, কর্মপরিষদ সদস্য গোলাম আজম, সুমন আহমেদ, মাওলানা আব্দুল আলী ও শিবির নেতা রাকিবুল হাসান প্রমুখ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD