স্টাফ রিপোর্টার ঃ “ মাদক ও বাল্য বিয়ে কে না বলুন”- প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগীতা-২০২০। মাধাইনগর এ,এম আদিবাসী স্পোটিং ক্লাবের উদ্যোগে উক্ত হাফ ম্যারাথন প্রতিযোগীতায় দেশের বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক প্রতিযোগী অংশ নেন।
সকাল থেকেই এলাকাটি উৎসবমুখর হয়ে পরে। শত শত মানুষ অনুষ্ঠানটি দেখতে ভোরে সমবেত হোন মাধাইনগর উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অরুণ কুমার সিংয়ের সভাপতিত্বে প্রধান অতিথি সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা:মো:আব্দুল আজিজের পক্ষে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ডা:গজেন্দ্র নাথ মাহাতো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আবু হাসান মির্জা,মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রত্মেশ্বর সিং,তাড়াশ আদিবাসী বহুমুখি সমিতির সভাপতি বিরেন্দ্র নাথ সরকার,দেশীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার সরকার,রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক আশুতোষ কুমার সরকার,আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান,বাংলাদেশ উরাঁও ছাত্র সংগঠন(বসা)র সাধারণ সম্পাদক মিলন কুজুর প্রমূখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেয়া হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com