সলঙ্গায় পিপলস্ ফোরামের মতবিনিময়

Spread the love

জি, এম স্বপ্না ঃ সলঙ্গা বিদ্রোহের স্থান পরিদর্শন ও হৃদয় বিদারক ঘটনাকে স্থায়ীভাবে ইতিহাসভুক্ত করার দাবিতে বাংলাদেশ-ভারত-পাকিস্তান পিপল্স ফোরাম (বিবিপিপিএফ) এর বিশিষ্টজনদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় সলঙ্গা থানা সদর সমাজকল্যাণ সমিতিা মৌলভী আব্দুল ওয়াহেদ মিলনায়তনে এলাকার সুশীল সমাজ, সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভায় বক্তাগন আলোচনা করেন। সমাজকল্যাই সমিতির সভাপতি আলহাজ¦ সাইফুল আলম বকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী কালিপদ কুন্ডু’র পরিচালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন কোলকাতার বিবিপিপিএফ এর যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীমতি লোপা মুখার্জী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রীমতি রিতা চক্রবর্তী, বাংলাদেশ চ্যাপ্টার চট্রগ্রাম এর সভাপতি বাবু ভানু রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ চ্যাপ্টার ঢাকার সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম রনী, যুগ্ম সাধারণ সম্পাদক এ,কে নান্নু, সিরাজগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা প্রফেসর করুণা রাণী সাহা, প্রফেসর মোঃ আখতারুজ্জামান, মোঃ মান্না রায়হান, সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, সহ সভাপতি আব্দুল হান্নান নান্নু, থানা জাতীয় পার্টির সভাপতি গজেন্দ্রনাথ মন্ডল, মাসুদ বিন জলিল, আব্দুল মান্নান মাহফুজ, আব্দুর রশিদ, সাংবাদিক হোসেন আলী প্রমুখ। উল্লেখ্য, স্বদেশী পণ্য ব্যবহার আর বিলেতি পণ্য বর্জন আন্দোলনে ১৯২২ সালের ২৭ জানুয়ারী তদানিন্তন ব্রিটিশ সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর নির্বিচার গুলিতে সলঙ্গা হাটে সাড়ে ৪ হাজার জন হাটের জনতা শহীদ হয়।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD