পশ্চিম আটঘরিয়ায় সনাতন ধর্মসভা

Spread the love

পশ্চিম আটঘরিয়ায় সনাতন ধর্মসভা

 

আব্দুল কুদ্দুস তালুকদার – মানব ধর্ম প্রচার সংঘের প্রতিষ্ঠাতা মহাযোগী শ্রীমৎ ক্ষ্যাপা জীবানন্দ পরমহংস দেবের ৭৭ তম শুভ পদার্পন তিথি উপলক্ষ্যে ৩৭ তম কর্মী সম্মেলন ও সনাতন ধর্মসভা অনুষ্ঠিত হয় গত শুক্রবার রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া শাখা সহজাশ্রমে মাধাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোকূল চন্দ্র মাহাতোর সভাপতিত্বে। সম্মেলনের উদ্বোধন করেন অত্র গ্রামের কৃতি সন্তান ও  সিংড়া উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সূশান্ত কুমার মাহাতো। এ উপলক্ষ্যে বিশাল শোভাযাত্রা গ্রামের বিভিন্ন রাস্তা অতিক্রম করে আশ্রমে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপন। বিশেষ অতিথি হিসাবে আরো ছিলেন নিমগাছি অনার্স কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক সঞ্জীব কুমার মাহাতো, রায়গঞ্জ উপজেলা আদিবাসী বহুমূখী উন্নয়ন সংস্থার সভাপতি ও পাবনা চিনিকলের ইক্ষু কর্মকর্তা অখিল চন্দ্র মাহাতো, আদিবাসী নেতা ও সার ব্যাবসায়ী নির্মল কুমার মাহাতো, শহরলাল মাহাতো টেকনিক্যাল কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র মাহাতো,  সাবেক মেম্বর যতিন্দ্র নাথ মাহাতো প্রমূখ। সভায় সংগঠনের কেন্দ্রীয় আশ্রম বগুড়ার ধুনটের অধ্যক্ষ শ্রীমৎ নৃপেন্দ্র নাথ ব্রহ্মচারীর অকাল প্রয়ানে তার প্রতি শ্রদ্ধা জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্মল কুমার মাহাতো। এছাড়া পবিত্র গীতা শাস্ত্রের বিভিন্ন দিক নিয়ে ধর্মীয় আলোচনায় অংশ নেন গীতা শাস্ত্রী  ধুনট মঠের অনব কুমার দে, কাচিকাটা গুরুদাসপুরের প্রবীর কুমার কুন্ডু, মাধাইনগরের নরেন্দ্র নাথ বসাক, কুড়িগ্রামের জয়দেব সেন,  কলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যোগেন্দ্র নাথ মাহাতো, নিমগাছির বীরেন্দ্র নাথ মাহাতো, দত্তবাড়ীর নীহার রঞ্জন মাহাতো সহ অন্যান্য আলোচকবৃন্দ। এর আগে বিভিন্ন গীতা স্কুলের শিক্ষার্থীগনের মাঝে পুরস্কার বিতরন  এবং অসহায় শীতার্তদের কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট লেখক –  গবেষক উজ্জল কুমার মাহাতো এবং সংগঠনের জিএস মাঝদক্ষিনা কে আর হাইস্কুলের সহকারী শিক্ষক রবীন্দ্র নাথ মাহাতো।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD