তাড়াশ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

Spread the love

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের নির্বাচনকালীন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সনাতন দাশের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত  ছিলেন সহ সভাপতি লিটন আহমেদ, সাধারণ সম্পাদক সাহেদ খান জয়, সাবেক সভাপতি প্রভাষক মেহেরুল ইসলাম  বাদল, প্রভাষক এম. আতিকুল ইসলাম বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক শফিউল হক বাবলু প্রমূখ।

দু’বছর মেয়াদী কমিটির শেষ দিনে ঘন্টাব্যাপী সভায় তাড়াশ প্রেসক্লাবের নির্বাচন আয়োজনের লক্ষে সর্বসম্মতিতে প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি প্রভাষক সাব্বির আহমেদ এবং সহ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা এবং সাপ্তাহিক চলনবিল বার্তার নির্বাহী সম্পাদক গোলাম মোস্তফাকে আহবায়ক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD