বেলকুচি উপজেলায় পরিবর্তন এর বাস্তবায়নে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের আওতায় নাড়ামুড়ি উত্তরপাড়া উপানুষ্ঠানিক শিখন কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব শিবানী সরকার। এসময় তিনি আরো ৪টি শিখন কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার, শরদিন্দু মজুমদার, প্রোগ্রাম সুপারভাইজার, মো: আ: সালাম, মোছা: খাদিজা , মো: মনিরুল ইসলাম।
Read More »বিশেষ খবর
শাহজাদপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৬০
এস.কে. কর্মকার, শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি দক্ষিণপাড় মহল্লার খলিল মোল্লা ও লতিফ প্রামাণিক এ দু’দল গ্রামবাসীর মধ্যে বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দিনভর দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জন নিহত ও ২ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৬০ জন আহত হয়েছে। নিহত ইয়ারমিন (৩৫) ওই গ্রামের মোল্লা গোষ্ঠীর ইউনুস মোল্লার ছেলে বলে জানা গেছে। আহতদের শাহজাদপুর, বেড়াসহ বিভিন্ন হাসপাতালে …
Read More »গুরুদাসপুরে সরিষা চাষে আগ্রহ বেড়েছে কৃষকের
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে দিন দিন বাড়ছে সরিষার আবাদ। স্বল্প খরচ ও শ্রমে অধিক ফলন হওয়ায় সরিষা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। অন্যান্য ফসলের চেয়ে এ রবিশস্যের দামও রয়েছে বেশ। আর ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে নিজ পরিবারের চাহিদা মেটাতে সরিষা চাষ করছেন অনেকে। তাছাড়া সরিষা চাষে জমির উর্বরতা বৃদ্ধি পায়। ফলে একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন, তেমনি তাদের জমির উর্বরতাও …
Read More »উল্লাপাড়ায় কবর থেকে১৬ কঙ্কাল চুরি।
ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাতের অন্ধকারে কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি ও রুয়াপাড়া গ্রামের সম্মিলিত কবরস্থানে এ ঘটনা ঘটে। নাইমুড়ী গ্রামের মৃত বদিউজ্জামান তালুকদারের স্ত্রী হালিমা খাতুনের (৭৬) লাশ দাফন করতে গিয়ে বিষয়টি নজরে পারে গ্রামবাসীর। গ্রামবাসীর সূত্রে জানা যায়,নাইমুড়ি গ্রামের মৃত বদিউজ্জামানের স্ত্রী হালিমা খাতুনকে দাফন করতে …
Read More »চাটমোহরে স্কুলছাত্রী ধর্ষিত
চাটমোহর (পাবনা) প্রতিনিধি পাবনার চাটমোহরে স্কুলছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ও পরে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে রেজাউল করিম (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই স্কুলছাত্রী ৫ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়লে সেটি নষ্ট করে ফেলে অভিযুক্ত যুবক এমন দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। সর্বশেষ বিযের দাবিতে বাড়িতে গিয়ে উঠলে স্কুলছাত্রীকে বেধড়ক মারপিট করে বাড়ি থেকে বের করে দেয় …
Read More »দ্বারে দ্বারে ঘুরছে গৃহবধূ রতœা
চাটমোহর (পাবনা) প্রতিনিধি পাবনার চাটমোহরে ধর্মান্তরিত হয়ে বিয়ে করেও গর্ভের সন্তান ও স্ত্রীর মর্যাদা পাচ্ছেন না এক গৃহবধূ। ইতোমধ্যে ওই গৃহবধূ ৯ মাসের অন্তঃস্বত্তা। কিন্তু তাঁর স্বামী তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নিচ্ছেন না। এমতাবস্থায় ওই গৃহবধূ গর্ভের সন্তান নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন। ঘটনাটি পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বেজপাটিয়াতা গ্রামে। জানা গেছে, হান্ডিয়াল বেজপাটিয়াতা গ্রামের …
Read More »সেতুটি পূন:নির্মাণ জরুরী
বিশেষ প্রতিবেদক : সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বারুহাস আঞ্চলিক সড়কের জামাতের বটতলা এলাকার কহিত মোড়ের সেতুটির রিটেনিং ওয়াল ভেঙে পড়েছে অনেক আগেই। এরপর রিটেনিং ওয়াল ভাঙা কোণা থেকে পাকা সড়ক ধসে গেছে। এখন যাত্রী ও চালকরা সেতুটিকে মরণ ফাঁদ মনে করছেন। আরিফুল ইসলাম নামে একজন মোটরসাইকেল আরোহী বলেন, কহিত মোড়ের সেতুর উপর দিয়ে চলাচলের সময় সড়কের ধসে পড়া অংশ …
Read More »সলঙ্গায় ১৬ কবরের কঙ্কাল চুরি
সলঙ্গা প্রতিনিধিঃরাতের অন্ধকারে কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরদল। ঘটনাটি ঘটেছে, সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়ি-রুয়াপাড়া গ্রামের কবর স্থান থেকে।গত (১৭ জানু) সোমবার বাদ আছর নাইমুড়ী গ্রামের মৃত বদিউজ্জামান তালুকদারের স্ত্রী মরহুমা হালিমা খাতুন (৭৬) কে কবরস্থানের দাফন কাজ সম্পন্ন করতে গিয়ে বিষয়টি জানা যায়। গ্রামবাসী জানান, হালিমা খাতুনকে দাফন করতে গিয়ে দেখতে পাই ২ বছর আগে মৃত্যুবরনকারী …
Read More »বৌদ্ধ বিহারে শীতবস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশের ক্ষিরপোতা আনন্দ বৌদ্ধ বিহারে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক পরম শ্রদ্ধেয় ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথেরো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিন বোধি ভিক্ষুসহ অন্যন্যরা।
Read More »চলনবিলে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ
গোলাম মোস্তফা, তাড়াশ (সিরাজগঞ্জ) : মধু সংগ্রহ করেছেন মৌ-খামারী বৃহত্তর চলনবিলের বিস্তীর্ণ সরিষা ক্ষেতে ভ্রাম্যমাণ মৌমাছির খামার বসিয়ে মৌচাষের মাধ্যমে এ বছর ৩৬৯ মেট্রিক টন মধু সংগ্রহ করেছেন মৌ-খামারীরা। এদিকে মৌমাছির ব্যাপক পরাগায়নের ফলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনায় খুশি কৃষকরা। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আবু হানিফ বলেন, চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, চৌহালী, বেলকুচি, শাহজাদপুর, …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com