তাড়াশে মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ

Spread the love
​তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে মাদকসহ স্থানীয়দের হাতে ধরা পড়া চিহ্নিত এক মাদক কারবারি জামিনে মুক্ত হয়ে সাংবাদিক ও স্থানীয়দের প্রাণনাশের হুমকি এবং ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো: সোহাগ হোসেন (২৭) তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার দেশীগ্রাম এলাকার চিহ্নিত মাদক কারবারি মো: লুৎফর রহমান (৩৮)-কে গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় লোকজনের সহায়তায় মাদকসহ আটক করে তাড়াশ থানা পুলিশে সোপর্দ করেন সাংবাদিক সোহাগ হোসেনসহ এলাকাবাসী। উক্ত ঘটনায় তাড়াশ থানা পুলিশ মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করে।​পরবর্তীতে গত ৩০ সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে আসেন অভিযুক্ত লুৎফর রহমান। জামিনে বেরিয়েই তাকে ধরিয়ে দেওয়ার অপরাধে সোহাগ হোসেনসহ সংশ্লিষ্টদের বিভিন্ন হুমকি দিতে শুরু করে।এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর তারিখে লুৎফর রহমান তার নিজ ফেসবুক আইডি (MD Lutfor Rahman) থেকে সাংবাদিক সোহাগ হোসেন ও তার পিতা দেশীগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির কাল্পনিক ও মিথ্যা অভিযোগ এনে অপপ্রচারমূলক পোস্ট দেয়।সাংবাদিক মো: সোহাগ হোসেন জানান, চিহ্নিত মাদক কারবারি লুৎফর জামিনে বের হয়ে সমাজে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে এবং আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।​এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর জানান,এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD