ভাঙ্গুড়ায় চাঁদাতুলে যুব দিবস পালনের অভিযোগ যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে 

Spread the love
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাতুলে যুব দিবস পালনের অভিযোগ উঠেছে। জাতীয় যুব দিবস পালনে খরচের কথা বলে যুব উন্নয়ন কর্মকর্তা শামীম আহমেদ বিভিন্ন সমিতির কাছ থেকে এই চাঁদা আদায় করেন। এই ঘটনায় সমিতির সদস্যদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সমিতির সদস্যদের অভিযোগ, এবছর জাতীয় যুব দিবস পালন উপলক্ষে উপজেলায় আলোচনা সভা, শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেয় উপজেলা যুব উন্নয়ন অফিস। এতে ব্যয় মেটানোর জন্য সরকারি অর্থ বরাদ্দ রয়েছে। কিন্তু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য উপজেলার ২০ সমিতির কাছ থেকে ১ হাজার টাকা করে চাঁদা নিয়েছেন। প্রথমে সমিতির সদস্যরা চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। তবে চাঁদা না দিলে এসব সমিতির কার্যক্রমে যুব উন্নয়ন অফিস পরবর্তীতে সহযোগিতা করবে না বলে যুব উন্নয়ন কর্মকর্তা হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন সমিতির সদস্যরা।নাম প্রকাশে অনিচ্ছুক সমিতির সদস্যরা বলেন, সরকারি কর্মসূচি সরকারি বরাদ্দে সম্পন্ন হয়। কিন্তু এই যুব উন্নয়ন কর্মকর্তা সরকারি বরাদ্দের বাইরেও সমিতির কাছ থেকে চাঁদা নেন। তাদের কথা না শুনলে সমিতির নিবন্ধন বাতিলের হুমকি দেন। তাই প্রতিবাদ করা সম্ভব হয় না।এবিষয়ে ভাঙ্গুড়া যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামীম আহমেদ বলেন, সমিতির টাকা সদস্যরা তুলে কর্মসূচিতে ব্যয় করেছে। এখানে আমি এই টাকার সঙ্গে যুক্ত নই। এ সময় সরকারি বরাদ্দের বিষয়ে জানতে চাইলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD