নুরুল ইসলাম বাবুল:
পাবনার ফরিদপুরে ৩১ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবে ‘প্রত্যয় সাহিত্য পরিষদ’ আয়োজিত নিয়মিত মাসিক সাহিত্যসভার ৯৯তম আসর সংগঠনের সভাপতি, অধ্যক্ষ আব্দুদ দাইন মুঞ্জু সাহেবের সভাপতিত্বে ও খান-এ-সবুরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন আব্দুদ দাইন মঞ্জু, মো. ওয়ারেছ আলী, আব্দুল খালেক, মোল্লা আলী আছগার, খন্দকার আশরাফুজ্জামান, ফাত্তাহুল মালিক, নুরুল ইসলাম বাবুল, খান-এ-সবুর, মকবুল হোসেন, ফাহিম সজীব, সিয়াম হোসেন, রাফিউর রহমান শাফী প্রমুখ। পঠিত কবিতা নিয়ে আলোচনা করেন কবি ও শিশুসাহিত্যিক নুরুল ইসলাম বাবুল। আলোচনায় অংশ নেন অধ্যক্ষ আব্দুদ দাইন মুঞ্জু, মোল্লা আলী আছগার, খন্দকার আশরাফুজ্জামান, ফাত্তাহুল মালিক প্রমুখ। উল্লেখ্য প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার প্রত্যয় সাহিত্য পরিষদ এই সাহিত্য আসরের আয়োজন করে থাকে ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com