বিশেষ প্রেস বিজ্ঞপ্তি
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
২। এসআরবি-১২ কর্তৃক আয়োজিত সর্বহারা চরমপন্থী সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠান-২০২৬ এ উপস্থিত মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমীন, এমপি, জনাব মোঃ আমিরুল ইসলাম খান আলীম, সংসদ সদস্য সিরাজগঞ্জ-৫, সম্মানিত মহাপরিচালক এসআরবি ফোর্সেস অতিরিক্ত আইজিপি মোঃ আহসান হাবিব পলাশ বিপিএম-সেবা, রেঞ্জ ডিআইজি, রাজশাহী, অতিঃ মহাপরিচালক এসআরবি ফোর্সেস সদর দপ্তর, অতিঃ বিভাগীয় কমিশনার, রাজশাহী, জেলা প্রসাশক সিরাজগঞ্জ ও পাবনা, পুলিশ সুপার সিরাজগঞ্জ, এসআরবি ফোর্সেসের বিভিন্ন পদমর্যাদার অফিসাস।
২। চরমপন্থী ৩টি জেলার মোট-৬৫ জন আত্মসমর্পণ করেন,সিরাজগঞ্জ জেলা-০৭জন, পাবনা জেলা-৪৫জন, রাজবাড়ি জেলা-১৩ জন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com