তাড়াশে নজরুল বর্ষ পালনের সমাপনী অনুষ্ঠানে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Spread the love

মোশাররফ হোসেন মল্লিকী: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ২৩-২৫ মে, ২০২৬ তারিখে তিন দিন ব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে, ২০২৬ হতে ২৫ মে, ২০২৭ পর্যন্ত “নজরুল বর্ষ” ঘোষণা করেন। তিনি আরো বলেন, আমরা নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামকে তুলে ধরতে চাই। নতুন প্রজন্ম যেনো বুঝতে পারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। কবিকে যাতে নতুন প্রজন্ম ভালো করে চিনতে পারে, জানতে পারে, কবির সম্পর্কে ধারণা করতে পারে। এ লক্ষ্যকেই সামনে রেখে দেশব্যাপী “নজরুল বর্ষ” যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কবিতা আবৃত্তি, নজরুল সংগীত/হামদ ও নাথ পরিবেশন, একক অভিনয়, নৃত্য পরিবেশন, রচনা প্রতিযোগতা ও উপস্থিত বক্তৃতা ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গত ২৯ অক্টোবর সকাল ১০:০০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তাড়াশ উপজেলা পরিষদ কর্তৃক নজরুল বর্ষের সমাপনী অনুষ্ঠানে “সেমিনার ও পুরস্কার বিতরণী” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রায়গঞ্জ-তাড়াশের মাননীয় সংসদ সদস্য জনাব ভিপি আয়নুল হকের প্রতিনিধিত্ব করেন তাড়াশ উপজেলা বিএনপি’র বিভিন্নস্তরের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম সাইফ, উপজেলা কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: শরিফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা এস.এম. আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার সাইফুল ইসলাম, সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ মাসুম। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সহকারীবৃন্দ, সাংবাদিক মহল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আলেম সমাজের অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন- উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসাইন ও বিহঙ্গ সংস্কৃতির পরিচালক শেখ সাদি সোহাগ। নজরুল বর্ষের সমাপনী অনুষ্ঠানে বিদোহী কবির কবিতা আবৃত্তি করেন- সোলায়মান হোসেন ও শেখ সাদি সোহাগ। বিভিন্ন আলোচকের বক্তব্যে তাড়াশের সংস্কৃতিকে উজ্জীবিত করতে শিল্প কলা একাডেমির গুরুত্ব বিষয়ে জোরালোভাবে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আহবান করেন।
গত ২৯ অক্টোবর সকাল ১০:০০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তাড়াশ উপজেলা পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়। পরবর্তীতে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনায় অংশগ্রহণ করেন তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপিকা ফিরোজা পারভীন, বীরমুক্তিযোদ্ধা এস.এম. আব্দুর রাজ্জাক, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশাররফ হোসেন মল্লিকী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: শরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তা, সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম সাইফ।
উপজেলা পরিষদে মাসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় যারা ১ম স্থান অর্জন করেছিলো; তারা সকলেই জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সানুম সারা অভিনয়ে, তাড়াশ ফাজিল মাদ্রাসার নাফিজা আঞ্জুম সাবা কবিতা আবৃত্তিতে, মাহফুজ আহমেদ রচনা প্রতিযোগিতায় এবং উপস্থিত বক্তৃতায় রোকনপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মারিয়া খাতুন ১ম স্থান অর্জন করে বিভাগীয়ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে চুরুলিয়ার আসানশোলে জন্মগ্রহণ করেন। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মাত্র ৪৩ বছর বয়সে ১৯৪২ সালে এক অজানা রোগে আক্রান্ত হতে শুরু করেন এবং তার কণ্ঠ ও স্মৃতিশক্তি হারাতে থাকেন। অসুস্থ কবিকে ১৯৭২ সালের ২৪ মে তারিখে ভারত সরকারের সম্মতিতে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে বাংলাদেশে আনা হয়। ১৮ ফেব্রুয়ারি ১৯৭৬ সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং ২৯ আগস্ট ১৯৭৬ সালে তিনি মৃত্যুবরণ করেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD