নন্দীগ্রামে যুব দিবসে বর্ণাঢ্য আয়োজন, প্রশিক্ষণ উদ্বোধন ও ঋণের চেক বিতরণ

Spread the love
আরাফাত হোসেন স্টাফ রিপোর্টারঃ
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, যুব প্রশিক্ষণ উদ্বোধন, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়।রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় নন্দীগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন, এনামুল হক বাচ্চু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুন্নবী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. রাশেদুল ইসলাম।এছাড়াও বক্তব্য দেন নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া লিটন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জ্বল, সাংবাদিক মামুন আহমেদ, জে কে এগ্রো ফার্মের স্বত্বাধিকারী খাদিজা খাতুন, স্বপ্ন অঙ্কুর এগ্রো ফার্মের স্বত্বাধিকারী উজ্জ্বল হোসেন এবং জাগরণ যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ইসমাইল হোসেন সরকারসহ অন্যান্য অতিথিরা। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দক্ষ, প্রশিক্ষিত ও কর্মমুখী যুবসমাজই পারে বেকারত্ব দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে।
যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে কারিগরি প্রশিক্ষণ, কৃষি, খামার ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি যুবকদের দক্ষতা উন্নয়নে সরকারি প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কার্যক্রমকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, যুব উদ্যোক্তা এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থী যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে যুব প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাশাপাশি যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীরপলি যুব উন্নয়ন সংস্থার পরিচালক হাফিজার রহমান।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে নন্দীগ্রামের তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে নতুন করে অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে সাতজনের মধ্যে গবাদিপশু পালনের জন্য মোট ৮ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এর মধ্যে চারজনকে ১ লাখ টাকা করে এবং তিনজনকে ১ লাখ ৫০ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD