গুরুদাসপুরে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি

Spread the love

গুরুদাসপুর প্রতিনিধি:
এবারের এইচএসসি পরীক্ষায় নাটোরের গুরুদাসপুরে মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চারটি এমপিগভুক্ত ও একটি নন এমপিওভুক্তসহ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি।গতবার পাশের হার ছিল ৫৮%। এবার কমে হয়েছে৪৫%।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গুরুদাসপুরেউচ্চ মাধ্যমিকে ১ হাজার ৩৪১পরীক্ষার্থীর মধ্যে ৫৫৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। অকৃতকার্য হয়েছে ৭৮৪ জন পরীক্ষার্থী। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন।ভোকেশনাল শাখার ২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ৪৯ জন শিক্ষার্থী।অকৃতকার্য হয়েছে ২১৯ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন পরীক্ষার্থী।অপরদিকেআলীম শাখায়৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন পাশ করেছে। অকৃতকার্য হয়েছে ৩৭ জন।এরমধ্যে কেউই জিপিএ-৫ পায়নি।
যেসব শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করেনি, প্রতিষ্ঠানগুলো হলো-এমপিওভুক্ত চলনবিল টেকনিক্যাল স্কুল এন্ড কমার্স কলেজ। প্রতিষ্ঠানটির ২৩ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য। চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজে ৩ জন পরীক্ষার্থীর কেউ পাশ করেনি।বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য এবং বিএম ইন্সটিটিউটের ১৫ জনের সবাই ফেল করেছে। দুর্গাপুর স্কুল এন্ড কলেজের মাত্র ২ জন পরীক্ষার্থী থাকলেও উত্তীর্ণ হতে পারেনি।এছাড়া নন এমপিওভুক্ত নূর মোহাম্মাদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৩ জনের সবাই অকৃতকার্য হয়েছে।নাটোর জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালী এ তথ্য নিশ্চিত করেছেন।এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে অকৃতকার্য ওই পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD