চাটমোহর (পাবনা) প্রতিনিধি পাবনার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া দক্ষিণপাড়া গ্রামে ছোট বাচ্চাদের খেলাধূলা নিয়ে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে বোন পারুল খাতুন (২৫) নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত পারুল উপজেলার দিঘুলিয়া দক্ষিণপাড়া গ্রামের আজেদুল ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকে মোকলেছ পলাতক রয়েছেন।পরিবারের বরাত দিয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, বাড়ির ছোট বাচ্চাদের খেলাধূলা …
Read More »চলনবিল
গুরুদাসপুরে উপস্থিতির হার সাড়ে ৭৮ শতাংশ
স্কুল খুইলাছে , হেই হেই——— আবুল কালাম আজাদ : বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর সংক্রমন প্রতিরোধে দীর্ঘ দেড় বছর দেশব্যাপী সকল শিক্ষা প্রতষ্ঠান বন্ধ থাকার পর সংক্রমনের হার কমে আসায় আজ ১২ সেপ্টেম্বর সকল জল্পনা কল্পনা পায়ে দলে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠন খুলে দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পুনর্মিলনের উতসবে আবারো মুখরিত হয়ে উঠলো। বেজে উঠলো চির চেনা ঘন্টার ঢং ঢং ঢং আওয়াজ। শিক্ষা ও …
Read More »সিংড়ায় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত
সিংড়া (নাটোর) প্রতিনিধি :নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিয়াশ উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বকুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুলবুল হোসেনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে …
Read More »সিংড়ায় মাস্ক দিলেন পলক
সিংড়া (নাটোর) প্রতিনিধি :নাটোরের সিংড়া উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০ হাজার মাস্ক দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক। তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এ মাস্ক দেয়া হয়। সোমবার দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম এর মাধ্যমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ এর হাতে মাস্ক তুলে দেয়া হয়। …
Read More »উঠান বৈঠকে নাটোরের জেলা প্রশাসক
আবুল কালাম আজাদ: নাটোরের জেলা প্রশাসক শামীম আহম্মেদ বলেছেন, অপুষ্টিকর গাছ যেমন বাল্যবিয়ের কুফল তেমন। ছোট অপুষ্টিকর গাছে ফল ধরলে গাছ ও ফল দুটিই ক্ষতিগ্রস্ত হয়। তেমনি আঠারোর নিচে মেয়েদের বিয়ে দিলে তাড়াতাড়ি মা হয় । তখন মা ও শিশু অপুষ্টিজনিত সমস্যায় ভুগে। আবার অল্পবয়সে স্বামী,ননদ, ভাসুর,শশুর,শাশুরীদের মানিয়ে চলতে কষ্ট হয়। এতে পরিবারে অশান্তি সৃষ্টি হয়। বাপের বাড়ি এসে সেই …
Read More »রায়গঞ্জে পোনা মাছ অবমুক্তকরণ
স.ম আব্দুস ছাত্তার রায়গঞ্জ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে ১০টি স্থানে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় ভূইয়াগাঁতী সেতু সংলগ্ন ফুলজোড় নদীতে অবমুক্তকরণের মধ্যে দিয়ে দিন ব্যাপী ১০ টি স্থানে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ৩ শ ৮৫ কেজি কার্ফ জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমরুল হোসেন তালুকদার ইমন। এ সময় অন্যান্যর …
Read More »শেরপুরে ইয়াবাসহ আটক ২
প্রেস বিজ্ঞপ্তি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।এর ধারাবাহিকতায় ১৫/০৯/২০২১ তারিখ সন্ধ্যা ১৭.৩০ ঘটিকার গোপন সাংবাদের ভিত্তিতে …
Read More »বঙ্গবন্ধুকে হত্যা করে বিএনপি’র জন্ম – আব্দুল কুদ্দুস এমপি
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে বিএনপি’র জন্ম হয়েছে। যারা গোলাম আযমের সাথে দেশবিরোধী যুদ্ধ করেছেন তারা হয়েছেন রাজাকার-আলবদর-আলশামস। আর বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা দেশ স্বাধীন করেছেন তারা হলেন মুক্তিযোদ্ধা। শুক্রবার বেলা দশটায় গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। …
Read More »সোতিজালে রবিষশ্য ব্যাহত
গোলাম মোস্তফা :তাড়াশে হাটিকুমরুল বনপাড়া সড়কের ৯ নং সেতুসহ ভদ্রাবতী নদীতে একাধিক স্থানে অবৈধ সোতি জাল পেতে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে। এতে মাছের সাথে আটকা পড়ে মরে যাচ্ছে আরো অনেক জলজ প্রাণী। এদিকে সোতিজাল পেতে স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হয়েছে। ফলে উর্বর খেতে সময় মতো জো না পেয়ে রবিষশ্য আবাদ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর …
Read More »৩ হাজার তালের চারা রোপন করবে যুবদল
সিংড়া (নাটোর) প্রতিনিধি : “যুবদল সুপ্রভাত, লাগাবো তালগাছ ঠেকাবো বজ্রপাত” প্রতিপ্রাদ্য নিয়ে নাটোরের সিংড়া উপজেলায় ৩ হাজার তালের চারা রোপন করবে জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখা। বজ্রপাত রোধে জেলা যুবদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তাঁরা তালের চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেন। গত শনিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার তাজপুর ইউনিয়নে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। পর্যায়ক্রমে উপজেলার ১২টি …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com