গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা মোড় নামকস্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার তুহিন (১৮) নিহত হয়েছে। নিহত বাস হেলপার রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার আমিরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ঢাকাগামী আদর স্পেশাল বাসের সাথে বিপরীত মুখ থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসের হেলপার গুরুতর আহত হয়। পরে তাকে গুরুদাসপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com