তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে তাড়াশে ডিগ্রি কলেজের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে তাড়াশ ডিগ্রি কলেজ চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শতবর্ষী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিঞা। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তাড়াশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান। তাড়াশ ডিগ্রি কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মাঝে আলোচনা সভার শেষে বীর মুক্তিযোদ্ধাদের পুরস্কৃত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা আরশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমা সাজু, বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক প্রমূখ। #
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com