ভাঙ্গুড়া

ভাঙ্গুড়ায় ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও,আটক যুবলীগ সভাপতিকে ছেড়ে দিল পুলিশ

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:  পাবনার ভাঙ্গুড়ায় নাশকতার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে আটক হওয়া যুবলীগ নেতা রিপন সরকারকে ছেড়ে দিয়েছে থানা-পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে রাত সাড়ে ৮টার দিকে ওই যুবলীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে ২০০ শতাধিক গ্রামবাসী ।এ ঘটনার আগে শুক্রবার সন্ধ্যায় নিজ …

Read More »

ভাঙ্গুড়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমানের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি:  পাবনার ভাঙ্গুড়ায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।শনিবার সকালে পরীক্ষা চলাকালীন তিনি বিভিন্ন কেন্দ্রের কক্ষগুলো ঘুরে দেখেন এবং পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কিনা তার সার্বিক খোঁজখবর নেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলার ৪টি এইচএসসি …

Read More »

ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর বিক্রি, দীর্ঘদিন পরিত্যক্ত রাখা এবং পরিত্যক্ত ঘরে জুয়া, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দ্রুত তৎপর হয়ে পাবনা জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এর নির্দেশনায় আশ্রয়ণ প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।  গত মঙ্গলবার উপজেলার …

Read More »

ভাঙ্গুড়া পৌরসভার ১৮ কোটি টাকার বাজেট ঘোষণা

মো.মাসুদ হাসান  ,ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৮ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৯ জুন) বেলা ১১টায় পৌরসভার সভাকক্ষে এই বাজেট ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিজানুর রহমান। ঘোষিত বাজেটে পৌরসভার রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫ কোটি ৭৪ লাখ টাকা এবং উন্নয়ন ও প্রকল্প খাতে …

Read More »

ভাঙ্গুড়া পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) ভাঙ্গুড়া পৌরসভা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন,ভাঙ্গুড়া পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন,ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আজম,উপজেলা বিএনপির যুগ্ম …

Read More »

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড ও জরিমানা 

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ডাবলু (৩২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে পৌর এলাকার কালিবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত যুবক কালীবাড়ি …

Read More »

ভাঙ্গুড়ায় দেড় কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন

‎ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:  ‎‎পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের কঠবাড়িয়া থেকে গোপালপুর পর্যন্ত দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় দেড় কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের সূচনা হয়। ‎উপজেলার খানমরিচ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা …

Read More »

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন যুবককে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা 

ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি:  পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পাথরঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের প্রমাণ পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন,১। পাথরঘাটা গ্রামের আব্দুল …

Read More »

ভাঙ্গুড়ায় অতিরিক্ত সচিব কবির আহামদের সঙ্গে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

 ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান ও অতিরিক্ত সচিব মোঃ কবির আহামদের সঙ্গে পাবনার ভাঙ্গুড়া পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও অংশীজনদের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাঙ্গুড়া পৌরসভার চলমান প্রকল্প সমুহ (LGCRRP, UIIP এবং ADP) এর কাজের বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা করেন। কাজের অগ্রগতি নিয়ে সন্তোষজনক মন্তব্য প্রকাশ করেন এবং …

Read More »

ভাঙ্গুড়ায় সাংবাদিকের বিরুদ্ধে সেই বিএনপি নেতার স্ত্রীর মামলা 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি  পাবনার ভাঙ্গুড়ায় প্রতারণার অভিযোগে এক বিএনপি নেতাকে পিটুনি দিয়ে দড়ি বেঁধে থানায় সোর্পদ করার সংবাদ প্রকাশ করায়- দৈনিক কালের কণ্ঠের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগে একটি পিটিশন মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করেন অভিযুক্ত বিএনপি নেতা সোহেল রানার স্ত্রী শিখা খাতুন। সাংবাদিক মাসুদ রানা উপজেলার …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD