ভাঙ্গুড়ায় সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: 
পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কায়েম উদ্দিন (৫৫) ও ফরহাদ হোসেন অপু (১৮)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কায়েম উদ্দিন উপজেলার সুলতানপুর গ্রামের মোঃ আজগর আলীর মাষ্ঠারের ছেলে। তিনি খানমরিচ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবো সাধারণ সম্পাদক। গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গুড়া থানা পুলিশের বিশেষ অভিযানে চন্ডিপুর বাজার তার নিজ দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।অপরদিকে, ফরহাদ হোসেন অপু উপজেলার দক্ষিণ সারুটিয়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মোঃ আব্দুল জব্বারের ছেলে। সে ভাঙ্গুড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা যায়। ১৯ সেপ্টেম্বর  দুপুর পৌনে ১টার দিকে পুলিশের বিশেষ অভিযানে তার নিজ মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাকিউল আযম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে মামলার তথ্য ও অভিযোগ যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD