ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাস্টারপাড়ায় অবস্থিত জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এর এক বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটি ক্লিনিকের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা আমির ডা. মহির উদ্দিন এবং জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল কাদের।
বক্তারা বলেন, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি ও সেবার পরিধি আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com