পাবনার ফরিদপুরে এমপি মাওলানা আলী আছগারকে গণসংবর্ধনা

Spread the love
মোঃ আব্দুল আজিজ :
পাবনা-৩ এর সংসদ সদস্য মাওলানা মোঃ আলী আছগারকে গণসংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়ন শাখা। শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিএলবাড়ি ইউনিয়নে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণসংবর্ধনায় বিএলবাড়ি ইউনিয়ন জামায়াতের ৫ নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ মাষ্টারের সভাপতিত্বে  অনুষ্ঠানে সভাপতিত্ব,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাবনা-৩ এর সংসদ সদস্য  মাওলানা মোঃ আলী আছগার
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর উপজেলা আমির জনাব মোঃ আবু তালিব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ সাপিনুর ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর উপজেলা সেক্রেটারি মোঃ আব্দুল হাই আল-রাজি,বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিএলবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আব্দুল জলিল শিকদার প্রমূখ।
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সংসদ সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD