ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালন করেছে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ও সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট আরিফা সুলতানা (রুমা)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বরাত আলী, যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন রাজু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম বুরুজসহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com