
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে তাড়াশ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ-রায়গঞ্জ ও সলঙ্গা আসনের সংসদ সদস্য ভি পি আয়নুল হক। এ সময় আরোও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী এবং সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক প্রমুখ।
এ সময় বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দলীয় আদর্শ সমুন্নত রেখে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে তাড়াশ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল,কৃষকদল, মৎস্যদল, তাঁতীদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com