ভাঙ্গুড়া

আসামিকে গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি মামলার এজাহারভুক্ত আসামী সহকারী শিক্ষিকা সানিজা ইয়াসমিন পপিকে গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্বজনেরা। শনিবার দুপুরে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন করেন মামলার বাদী ব্যাংকার তানিয়া হক। তানিয়া ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারের বাসিন্দা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ জুলাই সানিজা ইয়াসমিন পপি কয়েকদিনের …

Read More »

ভাঙ্গুড়ায় সাড়ে ৮ হাজার নারী শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্নার চালু

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি পাবনার ভাঙ্গুড়ায় সাড়ে ৮ হাজার নারী শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্নার চালু করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ২৫ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হাইজিন কর্নার চালু সম্পন্ন হয়েছে। অবশিষ্ট বিদ্যালয়গুলোতেও শিগগির এ সেবা কার্যক্রম চালু করা হবে। এসব হাইজিন কর্নারে একটি বাক্সে স্যানিটারি ন্যাপকিন, টিস্যু,ওষুধ ও হ্যান্ড স্যানিটারি রাখা আছে। বিদ্যালয়ে থাকা অবস্থায় কোনো শিক্ষার্থীর স্যানিটারি ন্যাপকিনের …

Read More »

চলনবিল বার্তা ,বর্ষ-০৯ সংখ্যা ০৩ বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২, ০৫ সফর, ১৪৪৭ হিঃ, পাতা ১-৪

কোরআন ও জ্ঞান বিজ্ঞানের আলোকে কেয়ামত, দাজ্জাল ও ইয়াযুজ মাযুজ সম্পর্কে আলোকপাত সৈয়দ সাইদুর রহমান সাইদ (শেষ পর্ব) উল্লেখিত চারটি প্রাচীরের মধ্যে সবচাইতে বড় ও সবচাইতে প্রাচীন চীনের প্রাচির, যুলকারনাইনের প্রাচীর নয়, এ বিষয়ে সবাই একমত। এটি উত্তরদিকে নয়- দূরপ্রাচ্যে অবস্থিত। কোরআন পাকের ইঙ্গিত দ্বারা বোঝা যায় যে, যুলকারনাইনের প্রাচীরটি উত্তর ভূখন্ডে অবস্থিত। এখন উত্তর ভূখন্ডে অবস্থিত তিনটি প্রাচীর সম্পর্কিত …

Read More »

বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে “ছওয়াব”-এর গাছের চারা বিতরণ

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ায় শিশু শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন “ছওয়াব” (SAWAB) এ অনুষ্ঠানের আয়োজন করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরশহরের শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২০ জন মেধাবী শিশু শিক্ষার্থীর হাতে এই গাছের চারা তুলে দেন।এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাবিবা …

Read More »

ভাঙ্গুড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার

জাহাঙ্গীর আলম, পাবনা প্রতিনিধি পাবনার ভাঙ্গুড়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরুস্কার ও উচ্চ মাধ্যমিক সমাপনী পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হয় এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়। সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে ভাঙ্গুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ আতিকুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে …

Read More »

“অবশ্যই যারা বিএনপি করেন;সিজদা করতে হবে তার পায়ে”

ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি “অবশ্যই যারা বিএনপি করেন সিজদা করতে হবে তার পায়ে”-পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে এমন উদ্ভট মন্তব্য করেছেন বিএনপি নেতা রেজাউল করিম ওরফে টাইগার। তিনি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএপির একজন প্রভাবশালী সদস্য। সম্প্রতি দেওয়া তার এমন বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এ নিয়ে তীব্র সমালোচনার …

Read More »

সংস্কার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের ( ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর ) জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী ( তারবিয়াত ) সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আলী আছগর বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেলে সাড়ে ৫ টার দিকে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা মিছিলে অংশ গ্রহণ করেন অধ্যাপক আলী আছগর বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করে তা বাস্তবায়ন করতে হবে। আমাদের প্রবাসী ভাইদের কষ্টার্জিত রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা ঘোরে তাই নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতি করেন,রাজনীতির ভাষায় কথা বলবেন। আমরা সাধুবাদ জানাবো। কিন্তু ফ্যাসিস্টদের মতো কথা বলবেন না,চোখ রাঙাবেন না। জামায়াতে ইসলামী কারো চোখ রাঙানোয় ভয় পায় না। আল্লাহ ছাড়া আমরা কাউকেই ভয় পাই না। ফ্যাসিস্টদের মতো এদেশে আর কাউকে  ক্ষমতা নিতে দেওয়া হবে না । ওই জামায়াত নেতা বলেন, দাঁড়িপাল্লা নিছক কোনো প্রতীক নয়। দাঁড়িপাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক। আগামীতে এই প্রতীকের পক্ষে রায় দিতে হবে। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের  নায়েবে আমীর মজিবুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম,পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক তৈয়ব আলী, অধ্যক্ষ হালিম মজহার নুর,ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ আব্দুল হাই জমিরী,ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয়,উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুস সাদিক,সাধারণ সম্পাদক আতিক হাসান,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার কুদরত আলী,সেক্রেটারি আব্দুল মালেক প্রমুখ।      

Read More »

ভাঙ্গুড়া ‎উপজেলা প্রশাসন প্রশংসা কুড়াচ্ছে

জাহাঙ্গীর আলম, পাবনা প্রতিনিধি   ‎পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন প্রাঙ্গণে সাম্প্রতিক সময়ে দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ডে প্রাণের সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা উপজেলা প্রশাসনের প্রাঙ্গণ এখন নতুন রূপে সজ্জিত হয়ে উঠেছে, যা স্থানীয়দের প্রশংসা কুড়াচ্ছে। ‎ ‎উপজেলা প্রশাসন যেহেতু একটি উপজেলার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে, তাই এর পরিবেশ দৃষ্টিনন্দন ও সুশৃঙ্খল হওয়া সবার প্রত্যাশা। তবে দীর্ঘদিন ধরে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের অবকাঠামোগত …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD