ভাঙ্গুড়ায় জাল নোট প্রচলন প্রতিরোধে  কর্মশালা অনুষ্ঠিত

Spread the love
 ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: 
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৩ আগস্ট ২০২৬ সকাল ১০ টায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ও কলেজ মিলনায়তানে সোনালী ব্যাংক পি এল সি ভাঙ্গুড়া বাজার শাখার উদ্যোগে বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের সহযোগিতায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ ২০২৬ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সোনালী ব্যাংক ভাঙ্গুড়া বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) মোঃ জাবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ ব্যাংকের রাজশাহী বিভাগের যুগ্ম পরিচালক রিসোর্স পার্সন বুলবুল আহাম্মেদ,সোনালী ব্যাংক পাবনা শাখার খন্দকার আবিদুর রহমান ডেপুটি জেনারেল ম্যানেজার,খন্দকার আবিদুর রহমান তিনি বলেন -আসল টাকা বা নোট চেনার জন্য বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশিকা অনুযায়ী জলছাপ, খসখসে মুদ্রণ, পরিবর্তনশীল রঙ এবং মজবুত নিরাপত্তা সুতা যাচাই করতে হবে। খালি চোখে বা হাত দিয়ে স্পর্শ করেই প্রধান নিরাপত্তা বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে জাল নোট সহজেই আলাদা করা সম্ভব।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন,ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাকিউল আজম। অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন ও ভিডিও প্রদর্শন করেন, রাজশাহী বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন,হাফেজ নুর আলম সিদ্দিকী, সঞ্চালনা করেন,সোনালী ব্যাংক পিএলসির ভাঙ্গুড়া বাজার শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ নুরুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ শিক্ষক,সাংবাদিক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD