প্রেস বিজ্ঞপ্তি সরকারের পক্ষ থেকে তামাক নিয়ন্ত্রণ আইনটি সংশোধনের মাধ্যমে অধিকতর শক্তিশালী করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবীদার। কিন্তু তামাক কোম্পানিগুলো সরকারের জনস্বাস্থ্য রক্ষার এই মহান উদ্যোগকে ব্যাহত করতে মরিয়া হয়ে উঠেছে। তারা নিজেদের অংশীজন দাবী করে আইন সংশোধনে মতামত দিতে চাইছে যা সুস্পষ্টভাবে এফসিটিসি আর্টিকেল ৫.৩ এর লঙ্ঘন। এই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আজ বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল এডভোকেডস (BTCA) ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (BATA) এর যৌথ উদ্যোগে একটি প্রতিবাদ কর্মসূচি ও ভ্রাম্যমান ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত প্রতিবাদ কর্মসূচি ও …
Read More »ঢাকা বিভাগ
হৃদরোগজনিত অকালমৃত্যু কমাতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ জরুরি
সংবাদ বিজ্ঞপ্তি বিশ্ব হার্ট দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত ওয়েবিনারে বক্তারা বিশ্বে প্রতি পাঁচটি অকালমৃত্যুর মধ্যে একটির জন্য দায়ী হৃদরোগ, যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। শতকরা ৮০ ভাগ হৃদরোগ এবং স্ট্রোক প্রতিরোধযোগ্য হলেও বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশ মৃত্যু ঘটে হৃদরোগে। উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার মাধ্যমে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। বিশ্ব হার্ট দিবস …
Read More »ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
সংবাদ বিজ্ঞপ্তি বিশ্ব ফুসফুস দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত ওয়েবিনারে বক্তারা বাংলাদেশে মৃত্যুর ১০টি প্রধান কারণের মধ্যে ৪টিই ফুসফুস ও শ্বাসতন্ত্র সংক্রান্ত, যার অন্যতম প্রধান কারণ তামাক। ফুসফুস ক্যানসারে আক্রান্ত পুরুষ রোগীদের প্রায় ৮০ শতাংশই ধূমপায়ী। ফুসফুস সংক্রান্ত বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন অত্যন্ত জরুরি। বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষ্যে আজ (২৭ সেপ্টেম্বর ২০২৫) গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির …
Read More »আইন বাস্তবায়ন, করফাঁকি, চোরাচালান রোধে তামাক বিক্রেতার নিবন্ধন জরুরি
স্থানীয় সরকার আইন অনুসারে তামাক ও সিগারেট বিক্রিতে লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু অধিকাংশ সিগারেট ও তামাক বিক্রেতার লাইসেন্স না থাকায় তারা তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেছে । ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রিসহ অবৈধ সিগারেটও বিক্রি করছে। এভাবে প্রতিনিয়ত আইনভঙ্গের পরও এ সকল তামাক ও সিগারেট বিক্রিতাকে জবাবদিহিতা নিশ্চিত করা যাচ্ছে না। সিগারেট কোম্পানিগুলো সুকৌশলে তামাক ও সিগারেট বিক্রিতাদের ব্যবহার করে কর ফাঁকি ও আইন লঙ্ঘন করে আসছে, আর এ জন্যই সিগারেট কোম্পানিগুলো নিজেদের স্বার্থে তামাক নিয়ন্ত্রণ আইনে সিগারেট বিক্রিতে নিবন্ধনের বিরোধীতা করে আসছে। স্থানীয় সরকার গাইডলাইন অনুসারে ৪৩ পৌরসভায় ৪১৫৫টি লাইসেন্স হয়েছে যাতে সরকার ৮৩ লাখ ২০ হাজার টাকা রাজস্ব পেয়েছে; স্থানীয় সরকার প্রতিষ্ঠান পেয়েছে ২০ লাখ ৭৭ হাজার টাকা। দেশে ১ লাখ ৫০ হাজার সিগারেট/ তামাক বিক্রেতা আছে, লাইসেন্স হলে সরকারের রাজস্ব আয় হবে ৩০ কোটি টাকা পরিমাণ রাজস্ব লাভ হবে, একই সাথে চোরাচালান এবং অবৈধ কর ফাঁকি রোধ করা সম্ভব হবে।আজ১৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১ টায় বিজয়নগরস্থ ফার্স হোটেলের সভা কক্ষে অসরকারী সংস্থা এইড ফাউন্ডেশন এবং বাংলাদেশ তামাক বিরোধী জোটের যৌথ উদ্যোগে “স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণে নির্দেশিকা বাস্তবায়নের সফলতা ও চ্যালেঞ্জ: অভিজ্ঞতা বিনিময়” শীর্ষক একটি সভা বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়ক জনাব সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসাবে আলোচনা করেন জনাব মো: মাহমুদুল হাসান, এনডিসি, মহাপরিচালক, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগ, স্থানীয় সরকার বিভাগ, জনাব মো. আখতারউজ-জামান, মহাপরিচালক, এনটিসিসি (যুগ্ম সচিব), স্বাস্থ্যসেবা বিভাগ, জনাব মোহাম্মদ হামিদুর রহমান খান, সাবেক সিনিয়র সচিব, ন্যাশনাল কনসালটেন্ট ভাইটাল ষ্ট্রাটেজিস, জনস্বাস্থ্য বিষয়ক নীতি বিশ্লেষক জনাব এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম তাহিন। এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা প্রেজেন্টেশন উপস্থাপনের মাধ্যমে এলজিআই গাইডলাইনটি বাস্তবায়নের বর্তমান চিত্র তুলে ধরেন। সভাটি সঞ্চালন করেন এইড ফাউন্ডেশনের সিনিয়র প্রোগাম অফিসার আবু নাসের অনীক। আলোচনায় অংশগ্রহণ করেন তামাক নিয়ন্ত্রণে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। সভায় আলোচকগণ আরো বলেন, সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের কার্যকর ভূমিকায় জানুয়ারী ২০২১ এ ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা’ প্রকাশিত হয়। তামাকজাত দ্রব্যের (বিশেষকরে সিগারেট/বিড়ি) যত্রতত্র ব্যবহার নিয়ন্ত্রণ ও বিক্রয় সীমিতকরণে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা’ একটি যুগান্তকারী পদক্ষেপ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা’র ৮ এর ৮.১ এ বলা হয়েছে,‘তামাকজাত দ্রব্যের বিক্রয়কেন্দ্র বা যেখানে তামাকজাত দ্রব্য ক্রয়-বিক্রয় হবে তার জন্য আবশ্যিকভাবে পৃথক লাইসেন্স প্রদান করা এবং প্রতি বছর নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে আবেদনের মাধ্যমে উক্ত লাইসেন্স নবায়ন করা।’ বর্তমান অবস্থায় তামাকজাত দ্রব্য বিক্রয়ে কোন প্রকার নিয়ন্ত্রণ নেই। লাইসেন্সিং ব্যবস্থা তামাকজাত দ্রব্য বিক্রয়কে সীমিতকরণ করতে সাহায্য করছে। বিক্রয় সীমিত করা সম্ভব হলে এর ব্যবহারও একসময় কমে আসতে বাধ্য। ৩৭ টি পৌরসভায় ইতিমধ্যে তামাক বিক্রেতাদের জন্য লাইসেন্স প্রদান প্রক্রিয়া চালু করেছে। এসব প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত মোট ৪,১৫৫ জন বিক্রেতাকে লাইসেন্স প্রদান করা হয়েছে, যা …
Read More »তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চায় আত্মা-প্রজ্ঞা
সংবাদ বিজ্ঞপ্তি আশ্বাস এনবিআর চেয়ারম্যানের দেশে তামাকজনিত রোগে প্রতিদিন ৪৪২জন মানুষ মারা যায়। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে যত বিলম্ব হবে তামাকজনিত মৃত্যু ততই বাড়তে থাকবে। তাই দ্রুত আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চেয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা এবং প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) এনবিআর কার্যালয়ে চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সাথে সাক্ষাতের সময় এসব বিষয়ে আলোচনা করেন …
Read More »শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে আইন শক্তিশালীকরণ জরুরি
সংবাদ বিজ্ঞপ্তি জন্ম ও মৃত্যু নিবন্ধনে বাংলাদেশ সম্প্রতি কিছুটা সাফল্য অর্জন করলেও বৈশ্বিক ও আঞ্চলিক অগ্রগতির তুলনায় এখনও অনেকটা পিছিয়ে রয়েছে। বর্তমানে বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার যথাক্রমে ৫০ শতাংশ এবং ৪৭ শতাংশ। অথচ বৈশ্বিক জন্ম ও মৃত্যু নিবন্ধনের গড় হার ৭৭ শতাংশ এবং ৭৪ শতাংশ। বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে শতভাগ জন্ম এবং মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। জন্ম ও …
Read More »সিগারেটের প্রসারে বিডার পদক্ষেপ: জনস্বাস্থ্যের পরিপন্থী ও অসাংবিধানিক
প্রেস- বিবৃতি দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি বিডার অন্যতম প্রধান দায়িত্ব।অবশ্যই সকল বিনিয়োগের ক্ষেত্রে দেশের মানুষের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার বিষয়টি বিবেচনায় থাকার জরুরি। কিন্তু আমরা উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি, সম্প্র্রতি বিদেশী সিগারেট কোম্পানিগুলো বিডাকে ব্যবহার করে দেশে সিগারেট বাজার বৃদ্ধি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের ৩৫ টি মন্ত্রণালয় যখন স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধ হচ্ছে, ঠিক তখন …
Read More »বর্ষ-০৯ সংখ্যা ০৬ রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২, ০৬ রবিউল আউয়াল, ১৪৪৭ হিঃ
পাতা-১ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ডেস্ক রিপোর্ট ঃ আগামী সেপ্টেম্বরে রাজনৈতিক দল, সুশীল সমাজসহ আট শ্রেণির অংশীজনের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এর পাশাপাশি সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থা চূড়ান্ত করাসহ ২৪টি কাজকে প্রাধান্য দিয়ে নির্বাচনী পথনকশা (রোডম্যাপ) ঘোষণা করেছে সংস্থাটি। গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সিনিয়র সচিব …
Read More »তামাক নিয়ন্ত্রণ সংগঠনগুলোর অবস্থান কর্মসূচি
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে ৮ দাবি জনস্বাস্থ্য সুরক্ষা, অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং সরকারের রাজস্ব বৃদ্ধিতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে ৮ দাবি জানিয়েছেন বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে কর্মরত সংগঠনগুলো। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকাল ১১ .০০ টায় জাতীয় সংসদ ভবনের সামনে ‘তামাকজনিত রোগ ও মৃত্যু কমাতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা জরুরি’ শীর্ষক অবস্থান কর্মসূচিতে তারা এসব …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com