ঢাকা বিভাগ

‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’

সংবাদ বিজ্ঞপ্তি উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২৫: তামাক ব্যবহার ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ। তামাক ব্যবহারজনিত রোগে বাংলাদেশে প্রতিবছর এক লক্ষ ত্রিশ হাজারেরও বেশি মানুষের অকাল মৃত্যু ঘটে। দেশে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে বিদ্যমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ আরও শক্তিশালী করার উদ্দেশ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও …

Read More »

রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান

সংবাদ বিজ্ঞপ্তি  সাংবাদিক কর্মশালায় বক্তারা  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’–এর তথ্য অনুযায়ী বাংলাদেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ। ওষুধের উৎপাদন ও সরবরাহ নিরবিচ্ছিন্ন করার মাধ্যমে দেশের সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। আজ (২৩ ডিসেম্বর ২০২৫) রাজধানীর বিএমএ ভবনে “উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: অগ্রগতি, বাধা এবং করণীয়” শীর্ষক সাংবাদিক কর্মশালায় …

Read More »

তামাক নিয়ন্ত্রণ: বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি

সংবাদ বিজ্ঞপ্তি এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম এবং একমাত্র দেশ হিসেবে সিগারেট ফিল্টারকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে শ্রেণিভুক্ত করেছে। কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ)-১০ সম্মেলনে গৃহীত ডব্লিএইচও এফসিটিসি আর্টিকেল ১৮–এর পরিবেশ সুরক্ষা–সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ। এবছর নভেম্বরে অনুষ্ঠিত কপ-১১ সম্মেলনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সাফল্য তুলে ধরা হয় এবং …

Read More »

তামাক নিয়ন্ত্রণ: বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি

সংবাদ বিজ্ঞপ্তি এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম এবং একমাত্র দেশ হিসেবে সিগারেট ফিল্টারকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে শ্রেণিভুক্ত করেছে। কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ)-১০ সম্মেলনে গৃহীত ডব্লিএইচও এফসিটিসি আর্টিকেল ১৮–এর পরিবেশ সুরক্ষা–সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ। এবছর নভেম্বরে অনুষ্ঠিত কপ-১১ সম্মেলনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সাফল্য তুলে ধরা হয় এবং …

Read More »

তামাক কোম্পানির অপতৎপরতা রুখতে আইন শক্তিশালী করা জরুরি

প্রেস বিজ্ঞপ্তি বিদ্যমান তামাক নিয়ণ্ত্রণ আইনের দূর্বলতার সুযোগ নিয়ে বহুজাতিক সিগারেট কোম্পানিগুলো নিত্যনতুন কৌশলে তাদের পণ্যের প্রচারণা চালিয়ে যাচ্ছে। এছাড়া, বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে তামাকের কর বৃদ্ধি ও তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রক্রিয়াকে বিলম্বিত ও প্রশ্নবিদ্ধ করছে। গবেষণায় দেখা গেছে, বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গেও বেপরোয়া বহুজাতিক তামাক কোম্পানিগুলো। তাই, কার্যকর তামাক নিয়ন্ত্রণে বিদ্যমান আইনকে শক্তিশালী করা জরুরি।আজ ২৬ নভেম্বর ২০২৫, সকালে জাতীয় প্রেস ক্লাবের …

Read More »

নারীর অধিকার সুরক্ষায় নিবন্ধন আইন শক্তিশালীকরণ জরুরি

সংবাদ বিজ্ঞপ্তি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ওয়েবিনারে বক্তারা নারীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুবিধা, এবং ন্যায়বিচারের মতো মৌলিক অধিকার সুরক্ষায় শক্তিশালী জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সরকার ২০৩০ সালের মধ্যে সবার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার অঙ্গীকার করলেও বিদ্যমান আইনের দুর্বলতা এই লক্ষ্য অর্জনে বড় বাধা হিসেবে কাজ করছে। আজ ২৫ নভেম্বর, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ …

Read More »

ওবায়দুর রহমানের “Zinger Toonz: Dark n’ Twisted” — আধুনিক ব্যঙ্গচিত্রের সাহসী পদক্ষেপ

 কার্টুনিস্ট ওবায়দুর রহমানের নতুন বই বাংলাদেশের লেখক ও কার্টুনিস্ট ওবায়দুর রহমান তার প্রথম ইংরেজি ভাষার কার্টুন সংকলন “Zinger Toonz: Dark n’ Twisted” / “’জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন’ টুইস্টেড” প্রকাশ করেছেন, যা কার্টুন জগতে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে। ইতোমধ্যে তাঁর কার্টুন বইটি দেশি-বিদেশি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে। স্লিক পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটি মূলত একগুচ্ছ গাঢ় ও ব্যাঙ্গাত্মক …

Read More »

জনস্বাস্থ্য সুরক্ষায় ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল জরুরি

সংবাদ বিজ্ঞপ্তি সাংবাদিক কর্মশালায় বক্তারা সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তুলতে ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। ড্রামে খোলা তেল বাজারজাতকরণ, অস্বচ্ছ প্যাকেজিং এবং ভিটামিন ‘ডি’ সমৃদ্ধকরণের অভাব এরক্ষত্রে প্রধান বাধা হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর বিএমএ ভবনে আজ (১১ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত “সবার জন্য ভিটামিন সমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল: অগ্রগতি, বাধা ও করণীয়” শীর্ষক সাংবাদিক কর্মশালায় এসব বিষয় তুলে ধরেন বক্তারা। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা …

Read More »

মহাখালি বাস টার্মিনালকে একটি তামাকমুক্ত মডেল টার্মিনাল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি 

প্রেস রিলিজ গণপরিবহণসহ পাবলিক প্লেসে ধূমপান সম্পূর্ণরূপে বন্ধ করতে হলে জনসচেতনতার পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। অনেক সময় দেখা যায় এসব জায়গায় পাবলিক নির্দ্বিধায় ধুমপান করে যাচ্ছে। প্রতিবাদের হাতিয়ার হিসেবে যেহেতু আমাদের হাতে আইন আছে তাই আইনের যথাযথ প্রয়োগের ব্যবস্থা করতে হবে। এজন্য প্রয়োজন একটি শক্তিশালী তামাকমুক্ত আইন। আমরা মনে করি, একটি শক্তিশালী তামাকমুক্ত আইন এর সঠিক বাস্তবায়ন-ই পারে একটি বাস টার্মিনালকে সম্পূর্ণরূপে ধূমপানমুক্ত করতে। অদ্য বুধবার, ১২ নভেম্বর ২০২৫ সকালে অনুষ্ঠিত “তামাকমুক্ত বাস টার্মিনাল প্রতিষ্ঠায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন: করণীয় ও সম্ভাবনা”- শীর্ষক মানববন্ধন ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অফ সোসাইটি (ডাস), বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) ও ঢাকা জিলা বাস মিনিবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-২৪১৫) এর যৌথ উদ্যোগে কর্মসূচি দুটি মহাখালি বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়ন হল রুমে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ তামাক বিরোধী জোট-বাটা’র ভারপ্রাপ্ত সমন্বয়কারী এবং প্রত্যাশা-মাদক বিরোধী সংস্থার সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে কর্মসূচিদ্বয়ে স্বাগত বক্তব্য রাখেন ডাস্ এর টীমলীড আমিনুল ইসলাম বকুল। কর্মসূচি দুটি সঞ্চালনা করেন ডাস্ এর কর্মসুচি সমন্বয়কারী মোয়াজ্জেম হোসেন টিপু। অন্যন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ঢাকা জিলা বাস মিনিবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-২৪১৫)এর সহ: সাধারণ সম্পাদক মো: মোতালেব, কোষাধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা মো: রহিম উদ্দিন মুরব্বী, সাংগঠনিক সম্পাদক মো: জামাল মিয়া, প্রচার সম্পাদক মো: সুমন মিয়া, দপ্তর সম্পাদক মো: গিয়াস উদ্দিন ভূঁইয়া, সদস্য মো: জাহাঙ্গীর আলম, মো: মোক্তার আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যুরো অফ ইকোনোমিকস এর প্রকল্প পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল, নাটাবের প্রকল্প পরিচালক ফিরোজ আহমেদ, ডব্লিউবিবি ট্রাস্টের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব, বাটা’র নেটওয়ার্কিং কর্মকর্তা আজিম হোসেন প্রমূখ।সভাপতি তাঁর বক্তব্যে বলেন, পাবলিক পরিবহনে তামাক নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়াও চালক ও হেল্পারগণ মুখ্য ভূমিকা পালন করতে পারে। এজন্য দরকার চালক ও হেল্পারদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং নিজেদের অধূমপায়ী হওয়া। তিনি আরও বলেন, সচেতনতার কোনো বিকল্প নেই, নিজস্ব সচেতনতাই পারে নিজেকে তামাকমুক্ত জীবন গড়তে সহায়তা করতে।বক্তারা মনে করেন, তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ ও সংশোধিত ২০১৩ অনুযায়ী পাবলিক প্লেস ও পাবলিক ট্রান্সপোর্টে ধূমপান নিষিদ্ধ এবং পাবলিক প্লেস ও পাবলিক ট্রান্সপোটের মালিক, তত্বাবধায়ক ও নিয়ন্ত্রক সংস্থা আইনের উদ্দেশ্য পালনে বাধ্য অন্যথায় তাদের জরিমানাযোগ্য শাস্তি প্রদান করা হবে। সূতরাং বাস মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বিআরটিএ, জনপ্রশাসন, পুলিশ বিভাগ ও নাগরিক সমাজ তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর প্রয়োগের সহযোগিতায় এগিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস।পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সুযোগ-সুবিধা আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে বাস টার্মিনালগুলোতে অবাধে ধূমপান বন্ধের পাশাপাশি টার্মিনাল এলাকায় যত্রতত্র সিগারেটের দোকান যাতে বসতে না পারে সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দিতে হবে। গণপরিবহনে ধূমপান নিয়ন্ত্রণ আইন কার্যকর ও বাস্তবায়নে বাস মালিক সমিতির উদ্যোগে মনিটরিং ব্যবস্থা জোরদার করার ব্যবস্থা করতে হবে।      

Read More »

বিআইডব্লিউটিএ’র প্রশিক্ষকদের  তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে সচেতন করার উদ্যোগ

প্রেস রিলিজ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিএ) ও ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অফ সোসাইটি (ডাস) এর যৌথ উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) অনুষ্ঠিত হয়েছে। বিআইডব্লিউটিএ’র ৩০ জন প্রশিক্ষক এই প্রশিক্ষক-প্রশিক্ষণে অংশ নেন। আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫) সকাল ১০.৩০ টায় ডেক এন্ড ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টার (ডিইপিটিসি), বন্দর, নারায়ণগঞ্জের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।পাবলিক পরিবহনে তামাক নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়াও চালক ও অন্যন্য স্টাফগণ মুখ্য ভূমিকা পালন করতে পারে। এজন্য দরকার চালক ও স্টাফগণের ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং নিজেদেরকে অধূমপায়ী হওয়া। উপযুক্ত প্রশিক্ষণ চালকদের যেমন দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারে  তেমনি চালক ও অন্যন্য স্টাফ নিয়োগ ও প্রশিক্ষণার্থী নির্বাচনে কর্তৃপক্ষের সদিচ্ছাও দরকার বলে মনে করেন বক্তারা। ডেক এন্ড ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টার (ডিইপিটিসি), বন্দর, নারায়ণগঞ্জের …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD