তাড়াশে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর মাঝে উন্নত জাতের ছাগী বিতরণ

Spread the love


হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ:তাড়াশে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর মাঝে উন্নত জাতের ছাগী বিতরণ করা হয়েছে । ১৫ই এপ্রিল বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর  বাস্তবায়নে  উপজেলা চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ ৩ ( রায়গঞ্জ, তাড়াশ, সলংগা ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ভিপি আইনুল হক, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  জনাব নুসরাত জাহান।  অনুষ্ঠানের সমন্বয়ক ও উপজেলা প্রাণীসম্পদ অফিসার জনাব শরিফুল ইসলাম বলেন , অসহায় ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর মানুষদের সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সহায়তা প্রদান করে থাকেন তারই ধারাবাহিকতায় প্রাণিসম্পদ উন্নয়ন  প্রকল্পের আওতায় আজকে দুইশত পরিবারে চার’শ উন্নতমানের ছাগী  বিতরণ করা হয়েছে । এতে প্রত্যেকটি পরিবার দুইটি করে ছাগী পেয়েছে । ”

বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সাবেক সভাপতি জয়নাল আবেদীন মাহবুব, কৃষক দলের সাবেক সভাপতি গোপাল চন্দ্র সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD