DCIM100MEDIADJI_0065.JPG

অপরিচ্ছন্ন ও অব্যবস্থাপনা রেখেই তাড়াশে উদ্বোধন হচ্ছে মডেল মসজিদ 

Spread the love
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাড়াশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনের বাকি আর একদিন । অনেক আগেই উদ্বোধনের কথা থাকলেও বিভিন্ন কারণে তা হয়ে উঠেনি । সবশেষে উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ই এপ্রিল শুক্রবার।  উদ্বোধনের আর একদিন থাকলেও সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে চরম অপরিচ্ছন্ন অবস্থা ও অব্যবস্থাপনা ।  তিন তলা মসজিদের প্রতিটি তলার বিভিন্ন রুম এখনো ধুলো আর ময়লায় নোংরা হয়ে আছে । মসজিদের প্রতিটি জানালা অপরিষ্কার। বিভিন্ন পোকা মাকড়ের বিষ্ঠায় লেপ্টে  আছে সব । ইমাম মুয়াজ্জিনদের থাকার কামরারও একই দশা । নেই তাদের বিছানাপত্র  ও আনুষঙ্গিক আসবাব পত্র।  কিন্ত চালু হলে তাদের থাকতে হবে মসজিদেই । ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে কথা বলে জানা যায় , উপজেলা নির্বাহী অফিসার বলেছেন বাজেট নাই তাই তিনি কিছুই করতে পারবেন না । এছাড়া আরো জানা যায় যে, সদ্য নিয়োগ প্রাপ্ত এই  ইমাম ও মুয়াজ্জিনদের কে বাধ্য  করা হয়েছে   নিজের টাকায় মসজিদ পরিস্কারের বিভিন্ন উপকরণ কিনতে । মসজিদের তৃতীয় তলায় গিয়ে দেখা যায় যে সেখানের অনেক ফ্যান ও প্রবেশ পথের লাইট অচল।বিভিন্ন সিড়িতে উৎকট দুর্গন্ধ।
মসজিদের বাউন্ডারি ওয়াল অপরিচ্ছন্ন যা মসজিদের সৌন্দর্যের প্রতিক।  অযুখানা ও বাথরুম অপরিষ্কার।  মসজিদের বাউন্ডারি ওয়াল ঘেঁষে রয়েছে কিছু দোকানপাট যার দরুন নষ্ট হচ্ছে  মসজিদের  পরিবেশ ও নোংরা হচ্ছে মসজিদের আঙ্গিনা। এগুলো উচ্ছেদের নেই কোন উদ্যোগ।  অথচ তরিঘরি করা হচ্ছে  মসজিদ উদ্বোধনের। ইমাম মুয়াজ্জিনগন জানান, তাদের পক্ষে অল্প সময়ে এত কাজ অসম্ভব। কিন্ত তাদের  ও কিছু করার  নেই।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD