তাড়াশে আনন্দঘন পরিবেশে  উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ 

Spread the love

হোসাইন আহমাদ ,পৌর প্রতিনিধি , তাড়াশ:
বিপুল আনন্দ ও উৎসাহ – উদ্দিপনার মধ্য দিয়ে তাড়াশে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ । ১৪ই এপ্রিল মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে  বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয় । শোভাযাত্রাটি তাড়াশ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  পুনরায়  উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় । শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলংগা ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ভিপি আইনুল হক,  উপজেলা নির্বাহী অফিসার ( ইউ এন ও ) জনাব নুসরাত জাহান,  অফিসার ইনচার্জ ( ওসি )জনাব হাবিবুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা – কর্মচারীগণ ও শিক্ষক- শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রায় অনেকেই রঙিন পোশাক, মুখোশ ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।শোভাযাত্রা  শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলা নববর্ষের তাৎপর্য ও বাঙালির ঐতিহ্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।এসময়   বক্তারা বলেন,  বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।”   এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন। এছাড়াও উপজলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় বৈশাখী  পান্তা -ইলিশ ভোজন পর্ব , বৈশাখী মেলা ইত্যাদি সহ বিভিন্ন কার্যক্রম।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD