oplus_1024

Spread the love
ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা।
‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ গেট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে সকাল ১১টায় শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল নানা ধরনের প্ল্যাকার্ড ও প্রতীকী শিল্পকর্ম, যেখানে পরিবেশ, আন্তর্জাতিক রাজনীতি ও সামাজিক বিভিন্ন ইস্যু তুলে ধরতে দেখা যায়।
শোভাযাত্রার পুরো সময়জুড়ে ঢোল, বাঁশি ও অন্যান্য বাদ্যযন্ত্রের সুরে মুখর ছিল পরিবেশ। সঙ্গীত, রঙ ও ঐতিহ্যের মেলবন্ধনে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শোভাযাত্রা উপলক্ষে সকাল থেকেই পুরো এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিলেন ভাঙ্গুড়া পুলিশ সদস্যরা শোভাযাত্রার সামনে ও পেছনে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পাবনা-৩ এর এমপি মাওলানা আলী আছগার,ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মোঃ মিজানুর রহমান,উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাফর ইকবাল হিরোক,পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,যুবদলের আহব্বায়ক মোঃ ফরিদুল ইসলাম,কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মহির উদ্দিন,ভাঙ্গুড়া উপজেলার সকল দপ্তরের প্রধানগণ,গণমাধ্যম কর্মীরা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রীরা।
মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া,পাবনা
১৪ই এপ্রিল ২০২৬
মোবাইল ০১৭১৫০৯৭৫৭৫
2 Attachments  •  Scanned by Gmail

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD